Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
ICC

দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নেই! বাড়বে বহুদেশীয় টুর্নামেন্ট? আরও ভারত-পাক ম্যাচের ভাবনা আইসিসির

অতিরিক্ত দ্বিপাক্ষিক সিরিজ এবং প্রতিদ্বন্দ্বীহীন একপেশে ম্যাচ যে ক্রিকেটের ক্ষতি করছে সেটা দেরিতে হলেও অনুধাবন করতে পারছে আইসিসি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৮:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৮:৪৩

options
link
দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নেই! বাড়বে বহুদেশীয় টুর্নামেন্ট? আরও ভারত-পাক ম্যাচের ভাবনা আইসিসির zoom
মুখোমুখি ভারত-পাকিস্তান। ফাইল ছবি
Advertisement

অতিরিক্ত দ্বিপাক্ষিক সিরিজ এবং প্রতিদ্বন্দ্বীহীন একপেশে ম্যাচ যে ক্রিকেটের ক্ষতি করছে সেটা দেরিতে হলেও অনুধাবন করতে পারছে আইসিসি (ICC)। তাই এবার অত্যাধিক দ্বিপাক্ষিক সিরিজে রাশ টানার ভাবনায় জয় শাহরা। তার বদলে আগের মতো বেশি বেশি ত্রিদেশীয় সিরিজ বা চার দেশের টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে আইসিসি। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের খবর, আইসিসি নাকি আরও বেশি করে ভারত-পাক ম্যাচ আয়োজনের কথাও ভাবছে।

দিন কয়েক আগেই আইসিসির সিইও সংযোগ গুপ্তা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘দর্শকদের আগ্রহ বাড়াতে একাধিক ভাবনা রয়েছে আইসিসির। যখন তখন দ্বিপাক্ষিক সিরিজ আর নয়। চাইলেই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের ভাবনা থেকে আমাদের সরে আসতে হবে।” সংযোগ গুপ্তা মেনে নিয়েছেন দ্বিপাক্ষিক সিরিজ ক্রিকেটকে বাঁচাতে পারবে না। দর্শকদের আগ্রহ ফেরাতে অন্যরকম ভাবনা রয়েছে আইসিসির। সেই বিকল্প ভাবনাটা হল আরও বেশি বহুদেশীয় টুর্নামেন্ট আয়োজন। আইসিসি মনে করছে, ক্রিকেটে আর্থিক বিনিয়োগ বাড়ানোর জন্য দর্শকদের উৎসাহ দরকার। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজের প্রতি উৎসাহ কমছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলির দাবি, আগামী দিনে আরও বেশি করে ভারত এবং পাকিস্তানের ম্যাচের আয়োজন করা হতে পারে। কারণ ওই ম্যাচে দর্শকদের উৎসাহ থাকে। যেহেতু দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলে না, তাই কোনও নিরপেক্ষ ভেন্যুতে ৩ বা চার দেশের সিরিজের আয়োজন করা যেতে পারে। ওই সিরিজে শ্রীলঙ্কা বা বাংলাদেশকেও আমন্ত্রন জানানো হতে পারে। নিরপেক্ষ ভেন্যু হিসাবে সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কথাও ভাবা হয়েছে। শোনা যাচ্ছে, পাকিস্তান এই ধরনের সিরিজ খেলার ব্যাপারে বেশ আগ্রহী। তবে ভারতের অবস্থান এখনও স্পষ্ট নয়।

আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে আইসিসির সদস্য দেশগুলির বৈঠক। ওই বৈঠকে ১২টি পূর্ণ সদস্যের দেশ এবং ৮টি অ্যাসোসিয়েট সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই বৈঠকেই ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হতে পারে। সেখানেই বহুদেশীয় টুর্নামেন্ট নিয়ে আলোচনা হবে। ভারত-পাক ম্যাচ বাড়ানো নিয়েও আলোচনা হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.