কয়েকদিন আগেই ইরান সফরে গিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। কিন্তু এবার নিজেদের পিঠ বাঁচাতে সেই ইরানের পিঠেই ছুরি মারতে চলেছে পাকিস্তান! এমনটাই সূত্রের খবর। শোনা যাচ্ছে, পাকিস্তান বড়সড় বোমাবর্ষণ করতে চলেছে। খুব দ্রুতই তা হয়ে যাবে বলেই সূত্রের খবর। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে ইরান-আমেরিকা যুদ্ধ থামাতে মধ্যস্থতা করেছিল পাকিস্তান। কিন্তু ইরানের প্রতি সেই ‘বন্ধুত্ব’ ভুলে গেল ইসলামাবাদ।
কেন পাকিস্তানের এই ‘পালটিবাজি’? নেপথ্যে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ বা ‘মুসলিম ন্যাটো’। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তির শর্ত ছিল, কারও উপর হামলা হলে একযোগে তার প্রতিরোধ করবে বাকি দুই দেশ। প্রতিরক্ষা জোট গঠনের পরই এবার তাদের অগ্নিপরীক্ষা। কারণ সৌদি আরবের উপর ইয়েমেনের সশস্ত্র সংগঠন হাউথি হামলা চালাচ্ছে। মঙ্গলবার ভোর থেকে দক্ষিণ সৌদি আরবে তেল শোধনাগারগুলি লক্ষ্য করে হামলা হয়। আবহা, খামিস মুশাইত, নাজরান ও জাজান অঞ্চলে অবস্থিত বেসামরিক ও জ্বালানি ঘাঁটিগুলিকে নিশানা করা হয়। হাউথির লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মহিলা ও শিশু-সহ অন্তত ৭৩ জন নাগরিক আহত হয়েছেন।
আরও পড়ুন:
তারপরেই প্রশ্ন ওঠে, এত বড় হামলার পর এবার কী হাউথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে মুসলিম ন্যাটো? ইরান সমর্থিত হাউথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার অর্থ পরোক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামা। বিষয়টি যথেষ্ট ঝুঁকিপূর্ণ। কিন্তু তা সত্ত্বেও হাউথিদের বিরুদ্ধে পাকিস্তান বোমা ফেলতে চলেছে বলে তুরস্কের একটি সংবাদপত্রের দাবি। সাদাহ-সহ অন্যান্য এলাকা থেকে হাউথিদের মুছে ফেলাই এই বোমাবর্ষণের লক্ষ্য বলে দাবি পাক সেনা সূত্রে।
ইতিমধ্যেই হাউথি হামলার কড়া নিন্দা করে বার্তা দিয়েছে ইসলামাবাদ। এহেন পরিস্থিতিতে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সাফ জানিয়ে দিয়েছেন, প্রয়োজনমতো চুক্তির শর্ত বাস্তবায়িত করতে প্রত্যেক দেশই প্রতিজ্ঞাবদ্ধ। তাই পাকিস্তানও এই হাউথি হামলার পালটা দিতেই পারে। তবে কবে কীভাবে পাক বোমা হাউথিদের উপর আছড়ে পড়তে পারে সেই নিয়ে কিছুই বলেননি পাক মন্ত্রী। তবে হাউথিদের উপর পাকিস্তানের হামলা মোটেই ভালোভাবে নেবে না ইরান। তার ফল ভুগতে হতে পারে ইসলামাবাদকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!