Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Pakistan Cricket

পাক ক্রিকেটে ফের গড়াপেটা? বাবরদের ফোন কাড়লেন নতুন কোচ, তদন্ত শুরু পিসিবির

পাকিস্তান ক্রিকেটে এই মুহূর্তে রীতিমতো নাটক চলছে। ইংল্যান্ডের কাছে টানা দুই টেস্টে হার। এখনও আরেকটি টেস্ট বাকি। তাতেও দল যে বিরাট পারফর্ম করবে, তেমন কোনও প্রত্যাশা নেই অতি বড়  সমর্থকেরও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৭:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৭:০৬

options
link
পাক ক্রিকেটে ফের গড়াপেটা? বাবরদের ফোন কাড়লেন নতুন কোচ, তদন্ত শুরু পিসিবির zoom
পাকিস্তান ক্রিকেট দল। ফাইল ছবি।
Advertisement

গড়াপেটা এবং পাকিস্তান ক্রিকেট (Pakistan Cricket) যেন সমার্থক। সাম্প্রতিক অতীতে আন্তর্জাতিক স্তরে যে ক’টা গড়াপেটার অভিযোগ উঠেছে, সবকটিতেই কোনও না কোনও পাক ক্রিকেটারের নাম জড়িয়ে। সেই তালিকা কি আরও লম্বা হতে চলেছে? ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই টেস্টে লজ্জার হারের পর ফের সেই সন্দেহ দানা বাঁধা শুরু করেছে পিসিবিতে। সম্ভবত সেকারণেই ক্রিকেটারদের ফোন কেড়ে নিয়ে তদন্ত করছে পিসিবি।

পাকিস্তান ক্রিকেটে এই মুহূর্তে রীতিমতো নাটক চলছে। ইংল্যান্ডের কাছে টানা দুই টেস্টে হার। এখনও আরেকটি টেস্ট বাকি। তাতেও দল যে বিরাট পারফর্ম করবে, তেমন কোনও প্রত্যাশা নেই অতি বড়  সমর্থকেরও। এসবের মধ্যে সিরিজের মাঝপথে টেস্ট স্কোয়াডের সাতজন ক্রিকেটার বদলে ফেলা হচ্ছে! মহম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সলমন আলি আঘা, আলি উসমান, আমির জামাল, মহম্মদ জাফর ও খুররাম, এই সাতজনের জায়গায় নতুন সাতজনকে পাঠানো হয়েছে ইংল্যান্ডে। বদলে ফেলা হয়েছে কোচ সরফরাজ খান এবং বোলিং কোচ উমর গুলকেও। তাঁদের জায়গায় পাক ক্রিকেটের দায়িত্ব নিয়েছেন মাইক হেসন এবং অ্যাসলে নফকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দায়িত্ব নিয়েই মাইক হেসন নির্দেশ দিয়েছেন, এজবাস্টনে তৃতীয় টেস্ট শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটাররা সঙ্গে ফোন রাখতে পারবেন না। শুধু তাই নয়, বাবরদের হোটেলের বাইরে বেরনো, বাইরের কারও সঙ্গে সাক্ষাৎ সব বন্ধ করে দেওয়া হয়েছে। কোচ হেসনের বক্তব্য, আপাতত ক্রিকেটারদের শুধু খেলার দিকেই মন দিতে হবে। খেলার বাইরে কিছু নিয়ে ভাবলে চলবে না। সেই কারণেই ফোন নিয়ে সময় কাটানো যাবে না।

যদিও অন্দরের খবর অন্য, ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমের দাবি, দলের বিশ্রী পারফরম্যান্সের নেপথ্যে গড়াপেটা বা অন্য কোনও ধরনের দুর্নীতি থাকতে পারে বলে সন্দেহ করছে পিসিবি। সেকারণেই ক্রিকেটারদের ফোন একেবারে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে পাক বোর্ড। আগামী কয়েক দিনে ওই ফোনের সব তথ্য খতিয়ে দেখা হবে। পাক সংবাদমাধ্যম বলছে, বোর্ড কিছু একটা দুর্নীতির তদন্ত করছে, সেটা যে কী, তা স্পষ্ট করে বলা হচ্ছে না। স্বাভাবিকভাবেই সন্দেহ আরও দানা বাঁধছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.