Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Sonam Wangchuk

দাবিদাওয়া মানেনি কেন্দ্র! ফের বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের

সদ্য ককরোচ জনতা পার্টির আন্দোলনে শামিল হয়ে অনশন করেছিলেন। সেই অনশন ভাঙিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরাই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১২:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১২:১৫

options
link
দাবিদাওয়া মানেনি কেন্দ্র! ফের বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের zoom
ফাইল ছবি।
Advertisement

সদ্য ককরোচ জনতা পার্টির আন্দোলনে শামিল হয়ে অনশন করেছিলেন। তাতে সাফল্য মিলেছে। ফের কেন্দ্রের বিরুদ্ধে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের। কেন্দ্রের পক্ষ থেকে লাদাখের দাবিদাওয়া নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ করা না হলে ৯ সেপ্টেম্বরের পর বৃহত্তর আন্দোলন শুরু হবে। হুঁশিয়ারি দিলেন পরিবেশকর্মী।

লেহ অ্যাপেক্স বডির পক্ষ থেকে সোনম ওয়াংচুক জানিয়েছেন, লাদাখ ও সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হলে আগামী ৯ সেপ্টেম্বরের আলোচনার পর তাঁরা বৃহত্তর ও তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবেন। লাদাখের জন্য পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দীর্ঘদিনের দাবিগুলো পূরণের জন্য কেন্দ্রের ওপর চাপ তৈরি করছে লেহ অ্যাপেক্স বডি ও কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (কেডিএ)।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আগামী ৯ সেপ্টেম্বরেরই লাদাখবাসীর দাবিদাওয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক হওয়ার কথা সোনমদের। তিনি বলছেন, “কেন্দ্র যদি লাদাখবাসীর বৈধ দাবিদাওয়াতে আলোকপাত না করে বৈমাত্রেয়সুলভ আচরণ করে তাহলে, বৃহত্তর আন্দোলন ছাড়া উপায় থাকবে না।” ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন ওয়াংচুক। ১০ সেপ্টেম্বর ওই পদযাত্রা শুরু হবে। সমগ্র ভারতবাসীর কাছে তাঁর আর্জি, “আপনারা লাদাখের পাশে দাঁড়ান।”

প্রসঙ্গত, ২০১৯ সালে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। তারপর থেকেই পূর্ণ রাজ্যের স্বীকৃতি নিয়ে সরব সেই অঞ্চলের বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই লাদাখের মানুষ দাবি করেছেন, পূর্ণ রাজ্য হিসাবে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হোক তাঁদের। সেসময় আন্দোলন হিংসাত্মক রূপ নেয়। পরে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছিল ওয়াংচুককে। বেশকিছুদিন জেলে ছিলেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.