সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোটের কবলে লখনউ সুপার জায়ান্টসের নতুন পেস-সেনশেসন ময়ঙ্ক যাদব (Mayank Yadav)।
রবিবার গুজরাট টাইটান্সের সঙ্গে ম্যাচে মাত্র এক ওভার বল করেই মাঠ ছাড়তে হয় তাঁকে। তলপেটের পেশিতে টানের জন্য ১২ এপ্রিলের দিল্লি বনাম লখনউ ম্যাচে দেখা যাবে না ময়ঙ্ককে। লখনউ সুপার জায়ান্টসের সিইও বিনোদ বিস্ত তরুণ বোলারের চোটের আপডেট দিয়েছেন।
[আরও পড়ুন: তিন ম্যাচ পরে হার, চেন্নাই স্টেশনে থমকাল নাইটদের জয়রথ]
দিল্লি ম্যাচের দুদিন পরেই রয়েছে লখনউ-কেকেআর ম্যাচ। সেই ম্যাচেও অনিশ্চিত হয়ে পড়েছেন নতুন পেস-সেনশেসন। কবে মাঠে ফিরবেন সেই ব্যাপারে পরিষ্কার করে এখনও কিছু বলেননি লখনউ সুপার জায়ান্টসের সিইও। সাধারণত তলপেটের পেশিতে টান ধরলে তা সারতে বেশ কিছুদিন সময় লাগে। ফলে গোটা দুয়েক ম্যাচে ময়ঙ্ক অনিশ্চিত হয়ে পড়লেন।
প্রতি ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল করা ময়ঙ্ক যাদবের (Mayank Yadav) কাছে যেন মামুলি ব্যাপার। অথচ রবিবার গুজরাট টাইটান্সের সঙ্গে ম্যাচে ১৪০ কিমি গতি তুলতেই হিমশিম খান লখনউয়ের পেসার।
লখনউ অবশ্য পেয়ে গিয়েছে আরেক পেসারকে। তিনি যশ ঠাকুর। পাঁচ উইকেট নেন গুজরাটের বিরুদ্ধে। ময়ঙ্কের অনুপস্থিতিতে লোকেশ রাহুলের তুরুপের তাস হতে পারেন যশ ঠাকুর।
[আরও পড়ুন: টানা হারে বিপর্যস্ত, হাল ফেরাতে নতুন বিদেশিকে দলে নিল পন্থের দিল্লি]
সর্বশেষ খবর
-
চিরবিদায় জামশেদপুর এফসি, চোখের জলে মোহনবাগান ভক্তদের জন্য বিশেষ উদ্যোগ ফুটবলারদের
-
লাগাতার বৃষ্টিতে জোড়াবাগানে ভাঙল ২০০ বছরের বাড়ির একাংশ, চাপা পড়ে মৃত ষাটোর্ধ্ব মহিলার
-
বিদেশ থেকে বিয়ের ঘোষণা প্রেরণা দাসের! ছবি পোস্টে কী ইঙ্গিত কনটেন্ট ক্রিয়েটারের?
-
দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ
-
জেন জি’র পাশে দাঁড়িয়ে বিরাট উদ্যোগ, গান্ধীজয়ন্তীতে শুরু মোদি সরকারের নতুন প্রকল্প!