স্টাফ রিপোর্টার: কিংস ইলেভেন পাঞ্জাবকে এক রান কম দিয়ে গত রাত থেকে আম্পায়ার নীতিন মেনন যতটা রোষের মুখে পড়ছেন। সোমবার যতটা বিতর্কের ঝড়ঝাপটা তাঁকে সামলাতে হল। ঠিক ততটাই বিতর্কের কালো মেঘ তাড়া করল দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও (Shreyas Iyer)। সোমবার গোটা দিন ধরে। শেষে টুইট করে দিল্লি অধিনায়ককে বলতে হল যে, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে।
পুরো ঘটনাটা কী? রবিবার আইপিএলে (IPL 13) দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচ শুরু হওয়ার আগে হঠাৎই দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার বলে বসেন যে, তিনি ভাগ্যবান যে আশেপাশে রিকি পন্টিং এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো দু’জনকে মেন্টর হিসেবে পেয়েছেন। “অধিনায়ক হিসেবে টেম্পারামেন্ট ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার সঙ্গে যদি রিকি পন্টিং এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতো ব্যক্তিত্ব থাকে, তা হলে আপনার কাজটা অনেক সহজ হয়ে যায়। আমি ভাগ্যবান যে ওঁরা এখনও আছেন আমার সঙ্গে ,” বলে দেন শ্রেয়স। যার পর ফ্র্যাঞ্চাইজি এবং বোর্ডমহলে বলাবলি শুরু হয়ে যায় যে, এ তো পরিষ্কার ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট স্বার্থের সংঘাতে জড়িয়ে দিয়ে গেলেন শ্রেয়স। সৌরভ গতবার দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন। কিন্তু এবার তিনি ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট। আর শ্রেয়স তো বলছেন, এ বছরও সৌরভ সাহায্য করছেন!
[আরও পড়ুন: আইপিএলে একটি বিশেষ দলকে সুবিধা পাইয়ে দিচ্ছে বিসিসিআই, বোর্ডের উপর ক্ষুব্ধ ফ্র্যাঞ্চাইজিরা]
এটা ছড়িয়ে পড়ার পর থেকে সৌরভের ঘনিষ্ঠ শিবির থেকে পালটা দেওয়া হতে থাকে। বলা হতে থাকে, এখন যদি রোহিত শর্মা সৌরভকে ফোন করে ব্যাটিং নিয়ে কোনও পরামর্শ চান, তা হলে কি সেটা মুম্বই
ইন্ডিয়ান্সকে সাহায্য করা হবে? রাতের দিকে জলঘোলা অতিরিক্ত হচ্ছে দেখে শ্রেয়স টুইট করেন। দিল্লি অধিনায়ক পরিষ্কার লিখে দেন, ‘একজন তরুণ অধিনায়ক হিসেবে রিকি আর দাদার কাছে আমি
কৃতজ্ঞ গত বছর আমার ক্রিকেটীয় সফরের সঙ্গী হওয়ার জন্য। গত কাল আমি যা বলেছি, পুরোটা বলেছি দু’জনের প্রতি কৃতজ্ঞতা থেকে। অধিনায়ক হিসেবে আমার যে উন্নতি করার পিছনে ওঁদের যে অবদান
আছে, তার প্রতি কৃতজ্ঞতা থেকে।’
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?