সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। তাই আইপিএলে মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্স দেখতে মুখিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এখনও পর্যন্ত ভক্তদের প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেননি তিনি। বরং তাঁর মন্থর গতি এবং নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি ধোনি ম্যাজিকের পালা শেষ? না, সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু একেবারেই তা মনে করেন না। তাঁর মতে, চেন্নাই অধিনায়কের আরও খানিকটা সময়ের প্রয়োজন।
সোমবার শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধোনির সমর্থনে বিসিসিআই প্রেসিডেন্ট (Sourav Ganguly) বলছিলেন, “নিজের পুরনো ছন্দে ফিরতে ওর (ধোনি) খানিকটা সময় লাগবে। কারণ প্রায় দেড় বছর পর ও ক্রিকেট খেলছে। তাই আপনি যত ভাল ক্রিকেটারই হোন না কেন, এতদিন পর নেমেই পারফর্ম করা কঠিন। একটু সময় লাগবে।” অর্থাৎ এটা যে ধোনিকে নিয়ে সমালোচনার সময় নয়, সেটাই বুঝিয়ে দিতে চাইছেন দাদা।
[আরও পড়ুন: জল্পনার অবসান, আগামী ঘরোয়া মরশুমে এই দলের হয়েই খেলবেন অশোক দিন্দা]
এদিন ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়েও আপডেট দেন বোর্ড সভাপতি। এই সিরিজ দিয়েই করোনা পরবর্তী যুগে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা টিম ইন্ডিয়ার। কিন্তু মাঝে শোনা যাচ্ছিল, দেশে করোনা পরিস্থিতির উন্নতি না ঘটলে, সেই সিরিজও হতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে। তবে ভারতেই ম্যাচ আয়োজনের চেষ্টা করা হবে। এ প্রসঙ্গে সৌরভ জানান, “ভারতের মাটিতেই ইংল্যান্ড সিরিজ হোক, সেই চেষ্টাই করব। আমিরশাহীর সুবিধা হল ওদের তিনটে স্টেডিয়াম আছে। আমাদের এখানেও একই সুবিধা আছে মুম্বইয়ে। ইডেনও আছে। আমাদের বায়ো-বাবলও তৈরি করতে হবে। নিজেদের দেশেই ম্যাচ আয়োজন করার ইচ্ছা। তবে পুরোটাই কোভিড পরিস্থিতি দেখে।”
এদিকে, ধোনির পাশে সৌরভ দাঁড়ালেও সুরেশ রায়নার থেকে দূরত্ব আরও বাড়ল চেন্নাইয়ের। বলা ভাল, রায়নার দলে কামব্যাক করা নিয়ে জল্পনা একপ্রকার উড়িয়েই দিল ফ্র্যাঞ্চাইজি। কারণ, চেন্নাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এবার সরিয়ে ফেলা হল রায়নার ছবি। অর্থাৎ এবছর যে আর প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যানকে হলুদ জার্সিতে দেখা যাবে না, তা বলাই বাহুল্য।
[আরও পড়ুন: বিতর্কের অবসান, অভিমান ভুলে ক্লাবে ফিরেই বার্সেলোনার জার্সিতে গোল লিও মেসির]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে