IPL 2022

কেকেআরের ‘ব্রাত্য’ দুই তারকার অনবদ্য যুগলবন্দি, আইপিএলে দ্বিতীয় জয় কোহলিদের

এ যেন অন্য দীনেশ কার্তিক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২২, ২৩:৩৮

options
link
কেকেআরের ‘ব্রাত্য’ দুই তারকার অনবদ্য যুগলবন্দি, আইপিএলে দ্বিতীয় জয় কোহলিদের

রাজস্থান রয়্যালস: ১৬৯-৩ (বাটলার ৭০, হেটমেয়ার ৪২)
আরসিবি: ১৭৩-৬ (শাহবাজ ৪৫, কার্তিক ৪৪)
আরসিবি ৪ উইকেটে জয়ী।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীনেশ কার্তিক (Dinesh Karthik) এবং শাহবাজ আহমেদের অনবদ্য জুটি। রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের দ্বিতীয় জয় তুলে নিল আরসিবি (RCB)। কোহলিরা জিতলেন ৪ উইকেটে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবির অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিস। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেতে হয় লিগ টেবিলের ফার্স্ট বয় রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals)। মাত্র ৬ রানে প্যাভিলিয়নে ফিরে যান যশস্বী জয়সওয়াল। কিন্তু যশস্বীর উইকেটের পতনের পরই সংহারক রূপ ধারণ করেন জস বাটলার। দেবদূত পাড়িক্কলের সঙ্গে জুটি বেঁধে রাজস্থানকে ৭৫ রানের ওপারে নিয়ে যান বাটলার। পাড়িক্কল ৩৭ রানে আউট হলেও ৪৭ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন জস। শেষদিকে হেটমেয়ার করেন ৩১ বলে ৪২ রান। সমস্যা হল, শেষদিকে কেউই ঝোড়ো ইনিংস খেলতে পারেননি। সম্ভবত সেকারণেই ভাল শুরুর পরও নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৯ রানে আটকে যায় রাজস্থান।

Advertisement

[আরও পড়ুন: এই দক্ষিণী অভিনেত্রীতেই কি মজেছেন ভেঙ্কটেশ আইয়ার? সোশ্যাল মিডিয়ায় খুনসুটি ঘিরে জল্পনা]

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে আরসিবি। কিন্তু পাওয়ার-প্লে শেষ হতেই খেলা বদলে দেন যুজবেন্দ্র চাহাল, নবদীপ সাইনিরা। ৫৫ রানে প্রথম উইকেটের পতন হয় আরসিবির। কিন্তু তারপরই শুরু হয় ভাঙন। একটা সময় মাত্র ৬২ রানে চার উইকেট খুইয়ে প্রবল চাপে পড়ে যায় কোহলিদের (Virat Kohli) দল। বিরাট নিজেও দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরে যান। কিন্তু সেখান থেকেই ইনিংসের হাল ধরেন শাহবাজ আহমেদ। ৮৭ রানে পঞ্চম উইকেটের পতনের পর শাহবাজের সঙ্গে জুটি বাঁধেন দীনেশ কার্তিক। এরপর রীতিমতো বোলারদের সংহার শুরু করেন নাইটদের সংসারে ‘ব্রাত্য’ দুই তারকা। শাহবাজ মাত্র ২৬ বলে ৪৫ রান করেন। আর দীনেশ কার্তিক করেন ২৩ বলে ৪৪ রান। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় বেঙ্গালুরুর দলটি।

[আরও পড়ুন: কেকেআরের নতুন ভিডিওতে চমক, নয়া অবতারে আবির্ভাব শ্রেয়স-রাসেলদের]

জয়ের পাশাপাশি এদিন আরও একবার যেভাবে দীনেশ কার্তিক ফিনিশারের ভূমিকায় উঠে এলেন সেটা স্বস্তি দেবে আরসিবিকে। স্বস্তি দেবে শাহবাজ আহমেদের পারফরম্যান্সও। ঘটনাচক্রে এদের মধ্যে একজনকে এ বছরই বাদ দিয়েছে কেকেআর (KKR)। অপরজন বাংলা দলে খেলা সত্ত্বেও কোনওদিন কেকেআরে তাঁকে দলে নেওয়ার কথা ভাবেওনি। নাইটদের এই ব্রাত্যরাই আরসিবিকে এদিন ম্যাচ জেতাল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.