সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের নিরাপত্তার স্বার্থে আপাতত স্থগিত আইপিএল। বিসিসিআই থেকে জানানো হয়েছে, এক সপ্তাহের জন্য স্থগিত থাকছে আইপিএল। কিন্তু তারপরও কি টুর্নামেন্ট শুরু করা যাবে? প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন, অবশ্যই শুরু করা যাবে। কারণ পাকিস্তান ভারতের চাপ বেশিদিন সামলাতে পারবে না।
প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ বলেন, “এই মুহূর্তে যুদ্ধের মতো পরিস্থিতি চলছে। ফলে এই সিদ্ধান্ত নিতেই হত। আমার দৃঢ় বিশ্বাস, আইপিএল আবার শুরু হবে। বিসিসিআই অবশ্যই আইপিএল শেষ করবে। আর এই পরিস্থিতি বেশিদিন চলবে না। কারণ পাকিস্তান এই চাপ বেশিদিন সামলাতে পারবে না। বিসিসিআই যথেষ্ট দক্ষ সংগঠন এবং তারা নিশ্চয়ই একটা সমাধান বের করবে।”
উল্লেখ্য, এর আগে কোভিডের সময় দক্ষতার সময় আইপিএল আয়োজন করেছিল বোর্ড। তখন দায়িত্বে ছিলেন সৌরভই। তিনি বলেন, “২০২০-২০২১-এও অনেক সমস্যা ছিল। তবুও আইপিএল সম্পূর্ণ হয়েছিল। আপাতত সাতদিন বন্ধ থাকছে। দরকারে সাতদিন আইপিএল বাড়ানো হবে।”
পাকিস্তানের লাগাতার হামলার চেষ্টা কড়া হাতে বানচাল করেছে ভারতীয় সেনা। জল-স্থল-বায়ু, তিন ক্ষেত্রেই ভারতীয় শক্তির পরাক্রমে রীতিমতো হিমশিম খাচ্ছে পড়শি দেশ। এই আবহে ক্রিকেটারদের নিরাপত্তার খাতিরে আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা এ কথা ঘোষণা করেছেন। প্রসঙ্গত, এখনও আইপিএলে বাকি ১২টি লিগ পর্যায়ের ম্যাচ, চারটি প্লে অফ ম্যাচ-সহ ফাইনাল। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি বাকি ম্যাচগুলি কবে হবে। খতিয়ে দেখা হচ্ছে সম্ভাব্য সময়সূচিও।
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!