MS Dhoni

একসঙ্গে ফুটবল খেলছেন মেসি-ধোনি! ভিডিও ভাইরাল হতেই জোর চর্চা নেটপাড়ায়

মেসির কাছ থেকে পাস পেয়ে জাগলিংও করতে দেখা যায় মাহিকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৫, ১৭:৩৬

options
link
একসঙ্গে ফুটবল খেলছেন মেসি-ধোনি! ভিডিও ভাইরাল হতেই জোর চর্চা নেটপাড়ায়
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধোনিকে পাস বাড়াচ্ছেন মেসি। সেই বল আবার অনায়াসে রিসিভ করে কারিকুরিও দেখাচ্ছেন ধোনি। এভাবেই ফুটবলে মেতে উঠলেন দুই মহাতারকা। কিন্তু প্রশ্ন হল, দু’জন দুই মেরুর ক্রীড়াবিদ হয়ে কীভাবে আইপিএলের এই ভরা মরশুমে একসঙ্গে খেলছেন? সম্প্রতি ভাইরাল এমনই এক ভিডিও। সেখানে একই ফ্রেমে ধরা দিয়েছেন তাঁরা! যা দেখে একেবারে চমকে যাওয়ার জোগাড়।

Advertisement

ঠিক কী ঘটেছে? ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, মেসির মতোই ফুটবলার অবতারে মাহিও। এলএম১০ অবশ্য বল নিয়ে কিছুক্ষণ ড্রিবলিং করার পর ধোনির দিকে পাস বাড়ান। ধোনি সেই বল রিসিভ করেন। যা দেখে রীতিমতো অবাক নেট নাগরিকরা। মাহির ফুটবলপ্রেমের কথা সকলেই জানেন। কিন্তু আইপিএলের মধ্যে কীভাবে মেসির সঙ্গে জুটি বাঁধলেন তিনি?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুরোটাই আসলে বিজ্ঞাপনী চমক। দুই কিংবদন্তিকে একটি চিপস প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছে। মেসির কাছ থেকে পাস পেয়ে জাগলিংও করতে দেখা যায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক ধোনিকে। বল নিয়ে দারুণ ড্রিবলিংও করেন তিনি। পুরো ব্যাপারটাই তাঁরা চিপস খেতে খেতে করছেন। এই ভিডিও ভাইরাল হতে বেশিক্ষণ সময় লাগেনি।

Advertisement

ফুটবল পায়ে ধোনিকে যেমন দেখা গিয়েছে, তেমনই কি মেসিকে ব্যাট হাতে দেখা যাবে? প্রশ্ন উসকে দিয়ে নেটপাড়ায় তুমুল চর্চা। রুতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে ছিটকে যাওয়ার পর সিএসকে অধিনায়ক হিসেবে ‘কামব্যাক’ করেছেন ধোনি। লখনউ সুপার জায়ান্টস ম্যাচে সফল ফিনিশারের ভূমিকা নিতে দেখা গিয়েছিল তাঁকে। অন্যদিকে, মেসি এখন ইন্টার মায়ামিতে মেজর সকার লিগে ব্যস্ত। তবে আপাতত ভাইরাল হওয়া ভিডিওয় এই দুই মহাতারকার কোলাবোরেশন দেখে আপ্লুত নেটভুবন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lay’s India (@lays_india)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.