অতীতে ম্যাচ গড়াপেটার অভিযোগে নির্বাসিত হয়েছে রাজস্থান রয়্যালস। আবারও আইপিএলে বিতর্কে জড়িয়ে গেল বৈভব সূর্যবংশীর দল। ম্যাচ চলাকালীন মোবাইল দেখে আইপিএলের নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাজস্থানের ম্যানেজার রোমি ভিন্ডেরের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই নোটিস দিয়েছে বিসিসিআই। খুব দ্রুত এই ঘটনায় তদন্তও শুরু হবে বলে সূত্রের খবর।
আরও পড়ুন:
সূত্রের খবর, বোর্ডের দুর্নীতি দমন এবং নিরাপত্তা বিভাগের তরফ থেকে ইতিমধ্যেই নোটিস ধরানো হয়েছে ভিন্ডেরকে। ম্যাচ চলাকালীন তিনি ডাগআউটে বসে কেন ফোন ব্যবহার করছিলেন, তার জবাব তলব করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভিন্ডেকে উত্তর দিতে হবে। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমল জানান, “আমরা ACSUকে বলেছি গোটা ঘটনার তদন্ত করতে। গোটা ঘটনা নিয়ে তদন্তের রিপোর্ট পেশ করা হবে।” সেই রিপোর্টের ভিত্তিতেই সম্ভবত সিদ্ধান্ত নেওয়া হবে, ভিন্ডেরকে কতখানি শাস্তি পেতে হবে।
উল্লেখ্য, আইপিএলের ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফেরা ডাগআউট বা ড্রেসিংরুমে মোবাইল ব্যবহার করতে পারেন না। কেবলমাত্র দলের ম্যানেজার এবং মিডিয়া ম্যানেজার মোবাইল সঙ্গে রাখতে পারেন। তবে সেটা ডাগ আউটে বা প্লেয়িং এরিয়ায় ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ম্যাচ ফিক্সিং ঠেকাতেই এই নিয়ম। তবে রাজস্থান রয়্যালস সূত্রে খবর, ভিন্ডের সম্ভবত শারীরিক সমস্যার কারণে ফোন নিয়ে ডাগআউটে গিয়েছিলেন। কারণ সিঁড়ি ভেঙে বারবার ওঠানামা করাটা তাঁর পক্ষে কঠিন।
শারীরিক সমস্যা থাকলে মোবাইল ব্যবহারের নিয়মে কিছু ছাড় থাকে। কিন্তু ভিন্ডেরের ক্ষেত্রে সেই ছাড়পত্রও ছিল না। আপাতভাবে বোর্ড মনে করছে, ভিন্ডের কোনও অপরাধমূলক কাজে জড়িত ছিলেন না। তবে রাজস্থানের ম্যানেজার নিজের সপক্ষে কী যুক্তি দেন, তার উপরে নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্ত। উল্লেখ্য, গোটা ঘটনাকে বিরাট নিয়মভঙ্গ এমনকী দুর্নীতি বলে ক্ষোভ উগরে দিয়েছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি। সম্ভবত শাস্তি পেতে হবে ভিন্ডেরকে। হয় সতর্ক করা হবে, নয়তো একটা ম্যাচের জন্য় নির্বাসনে পাঠানো হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিউ মার্কেটের জতুগৃহ হোটেল ভবনেই ৪০ ট্রেড লাইসেন্স! নজরে তৃণমূল জমানার দুর্নীতি
-
বিচ্ছেদের যন্ত্রণায় মুষড়ে পড়েছেন? এবার ৭ দিন সবেতন ছুটি দেবে সংস্থা!
-
কলকাতা লিগে দাপট অব্যাহত, ‘ঘরের ছেলে’র দলকে হারিয়ে সুপার সিক্স কার্যত নিশ্চিত ইস্টবেঙ্গলের
-
যাদবপুরের অশান্তির নেপথ্যে কারা? সক্রিয় দেশবিরোধী শক্তি? বৈঠকে তদন্ত কমিশন
-
‘প্রাসাদে’ প্রত্যাবর্তন বাদশার! দেড় বছর বাদে ভাড়াবাড়ি ছেড়ে মন্নতে ফিরছেন শাহরুখ