ইডেন গার্ডেন্সে মুকুল নামক নতুন নক্ষত্রের জন্ম হয়েছে। তাঁর ব্যাটিংয়ের দাপটে জয় হাতছাড়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। মাত্র ২৭ বলে অপরাজিত ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ২২ বছরের মুকুল চৌধুরী (Mukul Choudhary)। শেষ বলে লখনউ সুপার জায়ান্টসকে জেতান তিনি। মুকুলের এই ইনিংস কিন্তু হঠাৎ আসা ঝড় নয়। এর আগেই সতীর্থ অর্জুন তেণ্ডুলকর (Arjun Tendulkar) তাঁর ছক্কা হাঁকানোর ক্ষমতা নিয়ে কেকেআরকে সতর্ক করে দিয়েছিলেন।
এই বিষয়ে আরও খবর
কীভাবে? সম্প্রতি সাংবাদিক শুভঙ্কর মিশ্রকে দেওয়া এক সাক্ষাৎকারে শচীনপুত্র বলেছিলেন, “মুকুল চৌধুরী দুর্দান্ত ছক্কা মারতে পারে। প্র্যাকটিস ম্যাচে ওর ব্যাটিং দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। স্কোয়ার লেগ, পয়েন্ট, আপার কাট। সব জায়গাতেই ও শট খেলতে পারে।” শেষ ৪ ওভারে লখনউয়ের দরকার ছিল ৫৪ রান। সেই সময় প্রায় একাই লড়াই চালান মুকুল। ক্যামেরন গ্রিন, কার্তিক ত্যাগী, বৈভব অরোরার মতো বোলারদের বিরুদ্ধে চার-ছক্কার বন্যা বইয়ে দেন তিনি। মাঠজুড়ে তাঁর ‘৩৬০ ডিগ্রি’ শট খেলার দক্ষতা কার্যত হতবাক করে দেয় কেকেআরের বোলারদের।
ম্যাচ শেষে লখনউ অধিনায়ক ঋষভ পন্থ বলেন, “আমার কাছে বলার মতো কোনও শব্দ নেই। অসাধারণ পারফরম্যান্স। আমি শুধু ওর উপর বিশ্বাস রেখেছিলাম। সেই বিশ্বাসই ওকে অসাধারণ কিছু করতে সাহায্য করেছে।” অন্যদিকে লখনউ কোচ জাস্টিন ল্যাঙ্গার তুলনা টানেন দুই ভারতীয় কিংবদন্তির সঙ্গে। তাঁর কথায়, “ও সত্যিকারের অ্যাথলিট। উইকেটের মধ্যে দৌড়নোটা একেবারে বিরাটের মতো। আর ম্যাচ রিডিং অনেকটা ধোনির মতো। এত কম বয়সে এমন ম্যাচ সেন্স খুব কমই দেখা যায়।”
পয়লা বৈশাখের আগে আমগাছে মুকুল দেখলে বঙ্গবাসীর মনে পুলক জাগে। কিন্তু বর্ষবরণের সপ্তাহখানেক আগে বাঙালি জনতার মুকুল সংক্রান্ত সুখস্মৃতি একেবারে তছনছ হয়ে গেল। নেপথ্যে মুকুল চৌধুরী নামের এক ঝড়, যা আছড়ে পড়ল বৃহস্পতিবারের ইডেনে। লন্ডভন্ড করে দিয়ে গেল কেকেআরের স্বপ্ন। নাইটদের বাড়া ভাতে ছাই ঢেলে দিয়ে যাওয়া সেই মুকুল বলছেন, ‘‘চাপ এলে সেটাকে সুযোগ হিসাবে দেখি।’’ নিজের উপর আস্থা রেখেই বাজিমাত করলেন আইপিএলের নতুন তারা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ



