IPL 2026

বিসিসিআইয়ের কড়া নির্দেশ, এই কাজ আর করতে পারবেন না অর্শদীপ! কেন চাপে পাঞ্জাব পেসার?

নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, যার জেরে কড়া নির্দেশও দেওয়া হয়েছে পঞ্জাব কিংস তারকাকে। কী নির্দেশ দিয়েছে বিসিসিআই?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১৩:৪৭

options
link
বিসিসিআইয়ের কড়া নির্দেশ, এই কাজ আর করতে পারবেন না অর্শদীপ! কেন চাপে পাঞ্জাব পেসার?
অর্শদীপ সিং। ফাইল ছবি।

বিসিসিআইয়ের কড়া নির্দেশ। এই কাজ আর করতে পারবেন না অর্শদীপ সিং! কেন চাপে পাঞ্জাব পেসার? বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, আইপিএলে (IPL 2026) ফের ভ্যাপিং বিতর্কের জেরেই এবার সতর্ক অবস্থান নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কী নির্দেশ দেওয়া হয়েছে পঞ্জাব কিংস তারকাকে?

Advertisement

এক দিন আগেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে বিমানের ভিতরে ই-সিগারেট বা ভ্যাপ ব্যবহার করতে দেখা গিয়েছে যুজবেন্দ্র চাহালকে। গোটা দল আহমেদাবাদ থেকে হায়দরাবাদ যাওয়ার বিমানে উঠেছিলেন। পাঞ্জাব কিংসের পেসার অর্শদীপ সিংয়ের পোস্ট করা ভ্লগের ব্যাকগ্রাউন্ডে দেখা যায় তারকা স্পিনারকে। পরে সেই ভিডিও সোশাল মিডিয়া থেকে সরিয়ে ফেলা হয়েছে বলেও দাবি। তবে তার আগেই ওই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সূত্রের খবর, অর্শদীপকে সোশাল মিডিয়ায় ভ্লগ পোস্ট করা থেকে আপাতত বিরত থাকতে বলেছে বিসিসিআই। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি চাহাল বা পঞ্জাব কিংস কর্তৃপক্ষ। তবে এই আবহেই বোর্ডের কড়া বার্তা। বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে,
“টুর্নামেন্টের বাকি সময়ে অর্শদীপকে ভ্লগ পোস্ট না করার নির্দেশ দেওয়া হয়েছে।” বোর্ডের আশঙ্কা, ক্রিকেটারদের ব্যক্তিগত ভিডিও বা বিহাইন্ড দ্য সিনস কনটেন্ট থেকে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হতে পারে, যা দলের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে।

Advertisement

উল্লেখ্য, আইপিএলে ভ্যাপিং বিতর্ক নতুন নয়। এর আগে রিয়ান পরাগও একই কারণে শাস্তির মুখে পড়েছিলেন। মুলানপুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ই-সিগারেটে সুখটান দিতে দেখা গিয়েছিল রাজস্থান রয়্যালস অধিনায়ককে। পরে তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। চাহালের ঘটনাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হওয়ার পর থেকেই আরও সতর্ক বিসিসিআই।

সেই কারণেই ক্রিকেটারদের সোশাল মিডিয়া কার্যকলাপ নিয়েও বাড়তি নজরদারি শুরু হয়েছে বলেই মনে করা হচ্ছে। এমন যাতে আর না হয়, তাই সমস্ত দলের ম্যানেজমেন্টকে কঠোর হতে বলছে বোর্ড। আর এগুলো অন্যথা হলে বোর্ড কড়া পদক্ষেপ নেবে। বিসিসিআই কারণ দর্শানোর নোটিস দিতে পারে সংশ্লিষ্ট ক্রিকেটারকে। আর্থিক জরিমানা বা প্লেয়ার বা সদস্যকে নিষিদ্ধ করা হতে পারে। একই সঙ্গে আইনি পদক্ষেপ নিতে পারে। অর্থাৎ আইপিএলের সুনাম ও সম্মান রক্ষা করতে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে বিসিসিআই। এখন প্রশ্ন হল, চাহাল কি শাস্তির মুখে পড়বেন? তবে আপাতত বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অর্শদীপকে ভ্লগ পোস্ট করা থেকে আপাতত বিরত থাকতে বলেছে বিসিসিআই। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.