Riyan Parag

স্টেডিয়ামে ধূমপানে রিয়ানের কাছে ব্যাখ্যা চাইল বিসিসিআই, নির্বাসনে রাজস্থান অধিনায়ক?

ড্রেসিংরুমে ই-সিগারেটে সুখটান রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগের! মঙ্গলবার ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে তাঁকে ভ্যাপিং বা ইলেকট্রনিক সিগারেট ব্যবহার করতে দেখা গিয়েছে। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৮:১১

options
link
স্টেডিয়ামে ধূমপানে রিয়ানের কাছে ব্যাখ্যা চাইল বিসিসিআই, নির্বাসনে রাজস্থান অধিনায়ক?
রিয়ান পরাগ। ফাইল ছবি

ড্রেসিংরুমে ই-সিগারেটে সুখটান রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগের (Riyan Parag) ! মঙ্গলবার ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে তাঁকে ভ্যাপিং বা ইলেকট্রনিক সিগারেট ব্যবহার করতে দেখা গিয়েছে। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। অবশেষে তা নিয়ে মুখ খুলল বিসিসিআই। রিয়ানের আচরণ একেবারেই ভালোভাবে নেয়নি বোর্ড। কড়া শাস্তির মুখে পড়তে পারেন রাজস্থান অধিনায়ক।

Advertisement

ঘটনাটি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান ইনিংসের ১৬তম ওভারে। ফুটেজে দেখা যায়, সতীর্থ ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়ালের পাশে বসে রয়েছেন পরাগ। সেই সময় তাঁর হাতে একটি ই-সিগারেট বা ভ্যাপিং ডিভাইস দেখা যায় বলে দাবি নেটিজেনদের। স্টেডিয়ামে নির্দিষ্ট জায়গা ছাড়া ধূমপান নিষিদ্ধ। এছাড়া ই-সিগারেট সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। আইন ভাঙলে জেল ও জরিমানাও হতে পারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তা নিয়ে অবশেষে মুখ খুলল বিসিসিআই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বোর্ডের এক সূত্র বলেছেন, “আমরা রিয়ানের থেকে এই নিয়ে ব্যাখ্যা চাইছি। ভ্যাপিং নিষিদ্ধ। তাই ওর ব্যাখ্যার পরই আইপিএল কর্তৃপক্ষ এই নিয়ে পদক্ষেপ নেবে।” অভিযোগ প্রমাণিত হলে এ ধরনের ঘটনায় বিসিসিআই যে কঠোর অবস্থান নেবে, তা বলাই বাহুল্য। যেহেতু সব বয়সের ক্রিকেট ভক্তরাই আইপিএল দেখেন, তা ধূমপানের মতো বিষয় নিয়ে যথেষ্ট কড়া বোর্ড। বিশেষ করে কোনও দলের অধিনায়ক যদি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে বসে ধূমপান করেন, সেটাকে একেবারেই ভালোভাবে নেবে না আইপিএল (IPL 2026) কর্তৃপক্ষ। ফলে বড় শাস্তি হতে পারে রিয়ানের।

Advertisement

চলতি মরশুমে এই প্রথম নয়, এর আগেও বিতর্কে জড়িয়েছিল রাজস্থান শিবির। সম্প্রচারে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গিয়েছিল দলের ম্যানেজার রোমি ভিন্দরকে। পরে তদন্তের পর তাঁকে সতর্ক করে জরিমানা করা হয়। এবার ড্রেসিংরুমে ভারতে নিষিদ্ধ ই-সিগারেটে সুখটান দিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন রিয়ান পরাগ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.