সাত-সাতটি ম্যাচ কেটে গিয়েছে। তবু এখনও প্রিয় ‘থালা’র দেখা পায়নি চেন্নাই সুপার কিংস ভক্তরা। আইপিএলের শুরুতে চোট পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এদিকে অর্ধেক টুর্নামেন্ট শেষ। আদৌ কি এই মরশুমে দেখা যাবে ধোনিকে? তাঁর চোটের কী অবস্থা? সেই নিয়ে মুখ খুললেন সিএসকে ব্যাটিং কোচ মাইক হাসি।
এই বিষয়ে আরও খবর
চোটের সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছেন ধোনি। এতদিন নেটে ব্যাটিং করলেও উইকেটরক্ষক হিসাবে অনুশীলনে তাঁকে দেখা যাচ্ছিল না। তবে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে পরিস্থিতির বদল ঘটে। ফের উইকেটরক্ষকের দস্তানা পরে অনুশীলনে নামেন ধোনি। সতীর্থদের সঙ্গে তিনি পুরোদমে অনুশীলন করেন এবং দীর্ঘক্ষণ উইকেটকিপিংও করেন। কিন্তু ম্যাচ খেলেননি। টসের সময় রুতুরাজ গায়কোয়ার স্বীকার করে নেন, শুধুমাত্র ধোনির জন্যই দেশের সব প্রান্তে সিএসকে’র এত সমর্থন।
পরে ধোনির চোটের অবস্থা নিয়ে সিএসকে ব্যাটিং কোচ মাইক হাসি বলেন, “এমএস অনেকটা উন্নতি করেছে। দ্রুত মাঠে ফিরতে ও মরিয়া চেষ্টা করছে। জানি, অনুরাগীরা ওকে খেলতে দেখতে মুখিয়ে রয়েছে। আশা করছি, পরবর্তী কয়েকটা ম্যাচের মধ্যেই ও ফিরবে। আমরাও চাই ও দ্রুত মাঠে ফিরুক। তবে মাঠে নেমে সেরাটা দেওয়ার জন্য ওকে একশো শতাংশ তৈরি হতে হবে। নেটে ও দারুণ ব্যাটিং করছে। দেখে ভালোই লাগছে। তবে দৌড়ের ক্ষেত্রে ওকে উন্নতি করতে হবে।”
ধোনি ফিরলে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন তিনি। সঞ্জুকে ফিল্ডিং করতে হবে। হাসি আরও বলেন, “আমি নিশ্চিত মাহিই উইকেটের পিছনে দাঁড়াবে। আসলে ওর কাফ মাসলে চোট লেগেছিল। মাঠে নামলে ওকে দৌঁড়াতে হবে। কিপিংয়ের ক্ষেত্রে। শেষদিকে ব্যাটিং করতে নামলে সেই ক্ষেত্রেও। তাই ওর কাফ মাসল সেই চাপ নেওয়ার মতো জায়গায় থাকাটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে একজন কিপার হিসেবে ও কী করতে পারে, তা আমরা জানি। ও ব্যাটিং ঠিকঠাক করছে। আশা করছি, ও কাফ মাসল নিয়েও দ্রুত আত্মবিশ্বাসী হবে।” ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লেঅফের দৌড়ে ঢুকে পড়েছে সিএসকে। এবার ধোনি ফিরলেই ষোলো কলা পূর্ণ চেন্নাই ভক্তদের।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!



