MS Dhoni

আবারও চোট ধোনির! ‘থালা’কে ছাড়াই দিল্লির বিরুদ্ধে খেলতে গেল সিএসকে

কবে মাঠে ফিরবেন এমএসডি? এর উত্তর কেউ জানেন না। চেন্নাই সুপার কিংসের ম্যাচে গ্যালারি বা ডাগআউটে অনুপস্থিত থাকছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার জানা গেল, দলের সঙ্গে দিল্লি গেলেন না মাহি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৯:৫৪

options
link
আবারও চোট ধোনির! ‘থালা’কে ছাড়াই দিল্লির বিরুদ্ধে খেলতে গেল সিএসকে
অনুশীলনে মাহি। ফাইল ছবি।

কবে মাঠে ফিরবেন এমএসডি? এর উত্তর কেউ জানেন না। চেন্নাই সুপার কিংসের ম্যাচে গ্যালারি বা ডাগআউটে অনুপস্থিত থাকছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এবার জানা গেল, দলের সঙ্গে দিল্লিই গেলেন না মাহি। তাই সিএসকে জার্সিতে ধোনিকে দেখার অপেক্ষা আরও দীর্ঘ হল। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে নামবে সঞ্জু স্যামসনের দল। তার আগে ক্যাপ্টেন কুলের চোট নিয়ে নতুন করে উদ্বেগ। 

Advertisement

আইপিএলের ‘এল ক্লাসিকো’য় মুম্বই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে হারিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে সিএসকে। তাদের সামনে এখনও প্লেঅফের স্বপ্ন বেঁচে। এই পরিস্থিতিতে মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারলে নিজেদের কদম আরও শক্তিশালী করবে সিএসকে। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচে ধোনি যে মাঠে নামবেন না, তা নিশ্চিত হওয়া গেল। কারণ রাজধানীর উড়ানে চড়েননি থালা। জানা গিয়েছে, তাঁর চোট নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
CSK will play against Delhi Capitals without MS Dhoni
অনুশীলনে ধোনি। ফাইল ছবি।

আইপিএল শুরুর আগে প্রস্তুতি শিবিরে কাফ মাসলে চোট পেয়েছিলেন ধোনি। তারপর থেকে মাঠে নামতে পারেননি। কিন্তু ধীরে ধীরে অনুশীলন সেশনে ধোনিকে রেঞ্জ হিটিং-সহ হালকা ফিটনেস ড্রিলের উপর মনোযোগ দিতে দেখা যায়। এখন তিনি নিয়মিত অনুশীলন করছেন। দলের বাকিদের পরামর্শও দিচ্ছেন ‘থালা’। তখনই বোঝা গিয়েছিল, খুব তাড়াতাড়ি ম্যাচ ফিট হয়ে উঠবেন তিনি। কিন্তু এখনও ফিরতে পারেননি তিনি। এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্তে রিহ্যাবের জন্য চেন্নাইয়ে রয়েছেন তিনি।

Advertisement

মরশুমের মাঝপথে ধোনি প্রায় ফিট হয়ে উঠেছিলেন। তবে অনুশীলনের সময় আবারও কাফ মাসলে চোট পান। ২৬ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং ধোনির চোট নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, মাহির পায়ের পেশির সমস্যা এখনও পুরোপুরি সেরে ওঠেনি। তাই তাঁকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চায় না সিএসকে।

ফ্লেমিং বলেন, “কাফ মাসলের ব্যাপারটা বেশ কঠিন। যদি ও দৌড়ানোর সময় আবার কাফ মাসলে চোট পায়, তাহলে ছিটকে যাবে। তাই আমরা শুরুতেই ওর ওপর জোর দিয়েছিলাম। ওয়ার্ম-আপ ম্যাচেই ওর মাংসপেশিতে আবার টান লাগে। আমি যতটুকু জানি, এরপর থেকে ও মাংসপেশি সচল করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু এখন যা অবস্থা তাতে আমাদের ধারণার চেয়ে বেশি সময় লেগেছে।”

চলতি আইপিএল মরশুমে চোট-কাঁটা যেন পিছু ছাড়ছে না চেন্নাই সুপার কিংসের। খলিল আহমেদ থেকে আয়ুষ মাত্রে, একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার আগেই ছিটকে গিয়েছেন। চোটের ফলে অভিষেকে সাড়া জাগানো রামকৃষ্ণ ঘোষেরও আইপিএল অভিযান শেষ হয়েছে। এখনও পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। ধোনি না থাকায় সিএসকে’র হয়ে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন সঞ্জু স্যামসন। চেন্নাইয়ের জার্সিতে অভিষেক মরশুমেই দু’টি সেঞ্চুরি করে দলকে ভরসা জুগিয়েছেন তিনি। ৯ ম্যাচে ৩১৫ রান করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.