পয়েন্ট টেবিলে সকলের নিচে পড়ে থাকা দুই দলের লড়াই। হারলেই ছিটকে যেতে হবে প্লে অফের দৌড় থেকে। চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতলেন কেকেআর (KKR) অধিনায়ক অজিঙ্ক রাহানে। একই সঙ্গে নাইটদের স্বস্তি বাড়িয়ে এদিন প্রথম একাদশে ফিরলেন বরুণ চক্রবর্তী। চিপকের ঘূর্ণি উইকেটে কেকেআরের পারফরম্যান্স বরাবরই ভালো। সেই ধারা কি মঙ্গলবারও বজায় রাখতে পারবে নাইট ব্রিগেড?
আরও পড়ুন:
আইপিএল ১৯-এ (IPL 2026) একমাত্র দল কেকেআর, যারা এখনও জয়ের মুখ দেখেনি। যে একটা পয়েন্ট এসেছে, তা পাওয়া গিয়েছে আবহাওয়ার সৌজন্যে। এমন পরিস্থিতে কেকেআরের প্রতিপক্ষ সিএসকে। টানা হারের পর ঘুরে দাঁড়িয়েছে ইয়েলো আর্মি। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে। যে ম্যাচে দুরন্ত সেঞ্চুরিতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন সঞ্জু স্যামসন। তাই অ্যাওয়ে ম্যাচে কেকেআরের চ্যালেঞ্জটা বেশ কঠিন। তবে নাইটভক্তদের স্বস্তি দিয়ে এদিন টস জিতলেন রাহানে। প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন নাইট অধিনায়ক।
শেষ ম্যাচে ইডেনে হারলেও দলের পারফরম্যান্সে খুশি নাইট অধিনায়ক। এদিন টসের সময়ে জানালেন, টিম কম্বিনেশন বেশ ভালো ছিল এলএসজির বিরুদ্ধে। সেখান থেকেই এগিয়ে যেতে চাইছেন। হাতের চোট সারিয়ে বরুণ চক্রবর্তী ফিট হয়ে গিয়েছেন। এদিন তাঁকে প্রথম একাদশে রেখেই দল গড়ল নাইটরা। চিপক তাঁর আজন্মপরিচিত, তামিলনাড়ুর ক্রিকেটার হওয়ার সুবাদে। চিপকের পিচ এমনিতেই স্পিন-বান্ধব। এদিন বরুণ দলে ফেরায় নাইটদের শক্তি অনেকটাই বাড়তে চলেছে। পরে ব্যাট করতে নেমে শিশিরের অ্যাডভান্টেজও পাবে নাইটরা।
কেকেআর প্রথম একাদশ: অজিঙ্ক রাহানে, ক্যামেরন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী, রভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, সুনীল নারিন, রমনদীপ সিং, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী
সিএসকে প্রথম একাদশ: সঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কওয়াড়, আয়ুষ মাত্রে, সরফরাজ খান, শিবম দুবে, ডেওয়াল্ড ব্রেভিস, জেমি ওভারটন, নূর আহমেদ, অংশুল কাম্বোজ, গুরজাপনীত সিং, খলিল আহমেদ
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আশঙ্কার নাম আইপিএল! ‘নিজেকে বদলে ফেলো না’, টেস্টে সফল সুথারকে পরামর্শ প্রাক্তন ক্রিকেটারের
-
বালি মাফিয়ার সঙ্গে যোগ কীর্তি আজাদের? ভাইরাল অডিও নিয়ে সিআইডির দ্বারস্থ ঋতব্রত
-
অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউমার্কেটের ‘অভিশপ্ত’ হোটেল, পুর কমিশনারের নজরে শহরের ১৬টি বরো
-
E20 ইস্যুতেও পিছু হটবে মোদি সরকার? বড়সড় সিদ্ধান্তের পথে কেন্দ্র
-
খুলল অন্নপূর্ণার পোর্টাল, নিমেষে স্ট্যাটাস জানার সুযোগ, বাতিল হলে কীভাবে আবেদন করবেন?