MS Dhoni

ধোনির কামব্যাকের দিনক্ষণ চূড়ান্ত, হারের হ্যাটট্রিকের পর চেন্নাইয়ের জন্য আরও এক সুখবর!

হারের হ্যাটট্রিকে বিধ্বস্ত চেন্নাই সুপার কিংস। তরুণ থেকে অভিজ্ঞ – সবাই ডাহা ফেল। এই পরিস্থিতিতে মহেন্দ্র সিং ধোনির অভাব হাড়েহাড়ে বুঝতে পারছে সিএসকে। শুধু ব্যাটার বা উইকেটকিপার নন। নেতা ধোনির অভাব হাড়েহাড়ে বুঝতে পারছে সিএসকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ২২:৪৫

options
link
ধোনির কামব্যাকের দিনক্ষণ চূড়ান্ত, হারের হ্যাটট্রিকের পর চেন্নাইয়ের জন্য আরও এক সুখবর!
ফাইল ছবি।

হারের হ্যাটট্রিকে বিধ্বস্ত চেন্নাই সুপার কিংস। তরুণ থেকে অভিজ্ঞ – সবাই ডাহা ফেল। এই পরিস্থিতিতে মহেন্দ্র সিং ধোনির অভাব হাড়েহাড়ে বুঝতে পারছে সিএসকে। শুধু ব্যাটার বা উইকেটকিপার নন। নেতা ধোনির অভাব হাড়েহাড়ে বুঝতে পারছে সিএসকে। তবে জোড়া সুখবর রুতুরাজ গায়কোয়াড়দের জন্য। ধোনির সঙ্গে ডেওয়াল্ড ব্রেভিসের প্রত্যাবর্তনের দিনক্ষণও মোটামুটি ঠিক হয়ে গেল।

Advertisement

প্রস্তুতি শিবিরে কাফ মাসলে চোট পেয়েছিলেন ধোনি। সেই কারণে প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি। প্রথমে মনে করা হয়েছিল আইপিএলের প্রথম দু’সপ্তাহ খেলতে পারবেন না এমএসডি। পরে সেই প্রতীক্ষা আরও দীর্ঘায়িত হয়। ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও মাঠে নামতে পারবেন না। কিন্তু রেভস্পোর্টসের খবর অনুযায়ী তার পরের ম্যাচেই দেখা যাবে ধোনিকে। ১৫ এপ্রিল চেন্নাইয়ের স্টেডিয়ামে নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রত্যাবর্তনের জন্য তৈরি থালা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই সঙ্গে আরও একটি সুখবর থাকছে চেন্নাই ভক্তদের জন্য। দিল্লি ম্যাচে দলে ফিরতে পারেন দলের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসও। এখনও পর্যন্ত আইপিএলে তিনটি বিদেশির বেশি খেলায়নি সিএসকে। নূর আহমেদ, ম্যাট হেনরি বা জেমি ওভারটন- তিনজনই বোলার। টপ অর্ডার বা মিডল অর্ডারে কোনও বিদেশি নেই। সেখানে ব্রেভিস ও ধোনি দলে ঢুকে গেলে শুধু ব্যাটিং শক্তিশালী হবে না, দলের মধ্যে লড়াকু মানসিকতাও আসবে। প্রোটিয়া তারকা ফিরলে অনেকটাই অক্সিজেন পাবে সিএসকে।

Advertisement

অন্যদিকে ধোনির অনুপস্থিতি যে দলকে ভোগাচ্ছে, তা স্পষ্ট পারফরম্যান্সেই। আইপিএল ২০২৬-এ এখনও জয়ের মুখ দেখেনি সিএসকে। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে বড় হার, তারপর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পরাজয়। সব শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৪৩ রানে হারের পর পয়েন্ট তালিকার একেবারে তলানিতে নেমে গিয়েছে সিএসকে। তাদের নেট রান রেটও উদ্বেগজনক (-২.৫১৭)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.