Urvil Patel

ঝড় তুলে আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরি চেন্নাইয়ের উর্ভিলের, চিরকুট খুলে কী দেখালেন?

অবিশ্বাস্য বললেও কম বলা হয়! লখনউয়ের বিরুদ্ধে মাত্র ১৩ বলে হাফসেঞ্চুরি চেন্নাই সুপার কিংসের উর্ভিল প্যাটেলের। ছুঁয়ে ফেললেন আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৮:৫৯

options
link
ঝড় তুলে আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরি চেন্নাইয়ের উর্ভিলের, চিরকুট খুলে কী দেখালেন?
হাফসেঞ্চুরির পর চিরকুটে সেলিব্রেশন উর্ভিল প্যাটেলের। ছবি: আইপিএল সোশাল মিডিয়া

অবিশ্বাস্য বললেও কম বলা হয়! লখনউয়ের বিরুদ্ধে মাত্র ১৩ বলে হাফসেঞ্চুরি চেন্নাই সুপার কিংসের উর্ভিল প্যাটেলের। ছুঁয়ে ফেললেন আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। এর আগে ১৩ বলে হাফসেঞ্চুরি করেছিলেন যশস্বী জয়সওয়াল। এবার সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন ২৭ বছর বয়সি তারকা। তারপর চিরকুট দেখিয়ে সেলিব্রেশন করেন। যাতে লেখা ছিল, ‘বাবা, এটা তোমার জন্য।’

Advertisement

চিপকে প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়ান্টস তোলে ২০৩ রান। জবাবে রুতুরাজ গায়কোয়ার ও সঞ্জু স্যামসন ওপেনে নেমে চেন্নাইয়ে শক্ত মঞ্চের উপর দাঁড় করিয়ে দেয়। কিন্তু তারপর উর্ভিল যেটা করলেন, সেটা সম্ভবত কেউই আশা করেননি। প্রথম বলটায় শর্টরান নেন। তারপরের পাঁচ বলে পাঁচটি ছক্কা। তারপর একটি চার ও ফের ছক্কা। আবার একটি শর্টরান, একটি ডট ও তার পরে ফের ছক্কা। ১১ বলে রান দাঁড়ায় ৪৮। এবার একটি চার বা ছক্কা হাঁকালেই ১২ বলে হাফসেঞ্চুরি করে ফেলতেন। কিন্তু হাফসেঞ্চুরি করতে দু’টি বল নিয়ে ফেলেন। যে কারণে ১৩ বলে পঞ্চাশের গণ্ডি পেরোন।

Advertisement

এর আগে ২০২৩ সালে ১৩ বলে হাফসেঞ্চুরি করেছিলেন যশস্বী জয়সওয়াল। একটুর জন্য সেই রেকর্ড ভাঙতে পারলেন না উর্ভিল। তবে যশস্বীকে ছুঁয়ে ফেলেন। হাফসেঞ্চুরির পর দু’হাত জোড় করে ধন্যবাদ জানান। তারপর পকেট থেকে একটি চিরকুট বের করে দেখান। যেখানে লেখা ছিল, ‘বাবা এটা তোমার জন্য।’ উর্ভিলের উত্থানের নেপথ্যে তাঁর বাবা মুকেশ প্যাটেলের বড় ভূমিকা রয়েছে। তিনি নিজে ফিজিক্যাল ট্রেনার ছিলেন। তাই ছেলেকে ৪ বছর বয়স থেকেই তৈরি করতে কসুর করেননি।

শেষ পর্যন্ত ২৩ বলে ৬৫ রান করে আউট হন। উল্লেখ্য, উর্ভিলের এরকম বিধ্বংসী ব্যাটিং প্রথম নয়। ২০২৪-এ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২৮ বলে সেঞ্চুরি হাঁকান গুজরাটের ক্রিকেটার। ত্রিপুরার বিরুদ্ধে ৭টা চার ও ১২টা ছয় মারেন তিনি। শেষ পর্যন্ত থামেন ৩৫ বলে ১১৩ রানে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.