KKR IPL playoff

প্লেঅফের চতুর্থ স্থান দখলে মরিয়া কেকেআর, কার হারের প্রার্থনায় রাহানেরা?

প্লেঅফে জায়গা নিশ্চিত করে ফেলেছে সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাট টাইটান্স। আগেই প্লে অফে উঠে গিয়েছিল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। প্লেঅফে মাত্র একটা জায়গা ফাঁকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৫:১৮

options
link
প্লেঅফের চতুর্থ স্থান দখলে মরিয়া কেকেআর, কার হারের প্রার্থনায় রাহানেরা?
ফাইল ছবি।

ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের একটা হারেই আইপিএল প্লেঅফের (KKR IPL Playoff) অঙ্ক অনেকখানি বদলে গিয়েছে। প্লেঅফে জায়গা নিশ্চিত করে ফেলেছে সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাট টাইটান্স। আগেই প্লে অফে উঠে গিয়েছিল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। অর্থাৎ চলতি আইপিএলের প্লেঅফে আর একটা মাত্র জায়গা ফাঁকা রয়েছে। সেই জায়গা কি দখল করতে পারবে কেকেআর? কোন অঙ্ক মাথায় রাখতে হবে নাইটদের?

Advertisement

কেকেআরের দু’টো ম্যাচ বাকি রয়েছে। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে নাইটরা। ওই দুই ম্যাচের একটাও হারলে প্লেঅফের দরজা বন্ধ। দুটো ম্যাচ জিততে হবে অজিঙ্ক রাহানেদের, এবং সেটা বড় ব্যবধানে। ১৬ পয়েন্টে পৌঁছনো কেকেআরের পক্ষে অসম্ভব। তাই জয়ের ব্যবধান বাড়িয়ে নেট রানরেটে এগিয়ে থাকার চেষ্টা করতে হবে কেকেআরকে। সেই সঙ্গে রাজস্থান রয়্যালসের হারের জন্য প্রার্থনা করতে হবে নাইটদের। অঙ্কের বিচারে দেখতে গেলে নাইটদের প্লে অফে ওঠার সম্ভাবনা ২০.৩ শতাংশ। তা সত্ত্বেও প্রথম দুই দলের মধ্যে থাকতে পারবে না নাইটরা। প্লে অফে উঠলে খেলতে হবে এলিমিনেটরে।

Advertisement

টানা তৃতীয়বার প্লেঅফের আগেই সিএসকের আইপিএল অভিযানের ইতি ঘটা কার্যত নিশ্চিত। শেষ ম্যাচটা জিতলেও ১৪ পয়েন্টের বেশি পাবে না তারা। প্লে অফের দৌড়ে থাকা অন্য সবকটি দলই পিছনে ফেলতে পারে চেন্নাইকে। বেহাল দশা পাঞ্জাব কিংসেরও। আইপিএলের মাঝপথ পর্যন্ত একটাও ম্যাচ হারেনি গতবারের রানার্সরা। কিন্তু তারপর টানা ৬টা ম্যাচ হেরে প্লে অফের দৌড়ে ক্রমশ পিছিয়ে পড়েছেন শ্রেয়স আইয়াররা। দিল্লি ক্যাপিটালসের পক্ষেও প্লে অফে ওঠা কার্যত অসম্ভব।

Advertisement

সবচেয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে রাজস্থান রয়্যালস। তাদের দু’টো ম্যাচ বাকি রয়েছে, দুটোই অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে। দুই ম্যাচে জিতলে ১৬ পয়েন্ট নিয়ে বৈভব সূর্যবংশীরা চলে যাবেন প্লে অফে। একটা ম্যাচে হারলেও রান রেটের নিরিখে প্লে অফে যাওয়ার সম্ভাবনা খোলা থাকছে রাজস্থানের জন্য। সবমিলিয়ে প্লে অফের একটা জায়গার জন্য পাঁচটি দলের মধ্যে চলছে লড়াই। শেষ হাসি হাসবে কে?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.