KKR

চোটে কাহিল দলকে ফেলে হাসিমুখে সিএসকে শিবিরে মেন্টর ব্র্যাভো, ক্ষোভে ফুঁসছেন নাইটভক্তরা

চোট সমস্যায় জেরবার দল। প্রথম একাদশ কীভাবে সাজাবে, তা ভাবতেই হিমশিম অবস্থা কলকাতা নাইট রাইডার্সের। আর সেই সময় চেন্নাইয়ের অনুষ্ঠানে প্রাক্তন সতীর্থের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত নাইট মেন্টর ডোয়েন ব্র্যাভো।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ২০:৪৪

options
link
চোটে কাহিল দলকে ফেলে হাসিমুখে সিএসকে শিবিরে মেন্টর ব্র্যাভো, ক্ষোভে ফুঁসছেন নাইটভক্তরা
চেন্নাই সুপার কিংসের অনুষ্ঠানে ডোয়েন ব্র্যাভো। ছবি: সিএসকে সোশাল মিডিয়া

চোট সমস্যায় জেরবার দল। প্রথম একাদশ কীভাবে সাজাবে, তা ভেবেই হিমশিম অবস্থা কলকাতা নাইট রাইডার্সের। আর সেই সময় দলের মেন্টর ডোয়েন ব্র্যাভো আইপিএলের অন্য দলের অনুষ্ঠানে হাসিমুখ হাজির। দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসে খেলেছেন ব্র্যাভো। কেকেআর যখন বেকায়দায়, তখন পুরনো দলের অনুষ্ঠানে যোগ দেওয়ায় মেন্টরকে নিয়ে ক্ষুব্ধ নাইটভক্তরা।

Advertisement

আইপিএল অভিযান শুরুর আগে চেন্নাইয়ে ‘রোর ২৬’ বলে একটি অনুষ্ঠান আয়োজন করে সিএসকে। সেখানে মহেন্দ্র সিং ধোনি তো ছিলেনই, সঙ্গে হলুদ জার্সিতে সফল তারকাদের অনেকেই ছিলেন। ম্যাথু হেডেন, মুরলীধরন, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু হাজির হন এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। সিএসকে থেকে সোশাল মিডিয়ায় যে ছবি দেওয়া হয়, সেখানে দেখা যায় চেন্নাইয়ের ‘হুইসেল পোড়ু’ স্লোগানের সামনে হাসিমুখে দাঁড়িয়ে আছেন ব্র্যাভো। পরে রায়ডুর সঙ্গে খুনসুটিতেও মাতেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দল যখন বিপাকে, তখন ব্র্যাভো যেভাবে সিএসকে’র অনুষ্ঠানে হাজির হলেন, তাতেই ক্ষুব্ধ নাইটসমর্থকরা। অনেকে তো প্রাক্তন ক্যারিবিয়ান তারকাকে ‘চেন্নাইয়ের গুপ্তচর’ বলতেও ছাড়ছেন না। কেউ বা বলছেন, কেকেআরে প্লেয়ার কম ছিল, এখন মেন্টরও উধাও। আবার কারও বক্তব্য, ‘চেন্নাইয়েই থেকে যান, আবার ফেরার দরকার নেই।’ অনেকে বলছেন, ‘কই শেন ওয়াটসনকে তো দেখা গেল না।’

Advertisement

চোট-আঘাতে মিনি হাসপাতাল কেকেআর। শনিবার আকাশ দীপের আইপিএল থেকে ছিটকে যাওয়ার খবর ঘোষণা করে দেওয়া হয়। দলে নেই মাথিশা পাথিরানা বা হর্ষিত রানাও। তিন পেসার না থাকায় ভরসা বৈভব অরোরা বা ব্লেসিং মুজারাবানি। প্রথম একাদশ কী হবে, তাই সাজিয়ে উঠতে হিমশিম অবস্থা। দুশ্চিন্তায় নাইটভক্তরা। আর সেখানে কি না ব্র্যাভো প্রতিপক্ষ শিবিরে বসে আছেন।

সম্প্রতি আরও একবার বিতর্কে জড়িয়েছেন ব্র্যাভো। শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন নাইট রাইডার্সের কোচ-মেন্টর-অধিনায়করা। সেখানে নাইট মেন্টর ডোয়েন ব্র্যাভো যা বলে বসলেন, তা শুনে অনেকেই অবাক। ভুলেই গেলেন মাইক অন করা আছে। সেই অবস্থায় প্রাক্তন ক্যারিবিয়ান তারকা বলে বসেন, “আমার বাড়িতে দু’জন সঙ্গিনী আছে।’ সঙ্গে সঙ্গে রাহানে মনে করিয়ে দেন, “মাইক অন রয়েছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.