Angkrish Raghuvanshi

বিরাট ধাক্কা কেকেআর শিবিরে, চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন অঙ্গকৃষ

প্লেঅফের লড়াইয়ে দুর্দান্তভাবে ফিরে এসেছে তারা। এই পরিস্থিতিতে অজিঙ্ক রাহানে ব্রিগেডের সামনে উদ্বেগের খবর, আইপিএলের গোটা মরশুম থেকেই ছিটকে গেলেন নাইট তারকা অঙ্গকৃষ রঘুবংশী। কী হয়েছে তাঁর?

Advertisement
শিলাজিৎ সরকার
শিলাজিৎ সরকার

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ২০:৪২

options
link
বিরাট ধাক্কা কেকেআর শিবিরে, চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন অঙ্গকৃষ
চোটে কাবু অঙ্গকৃষ। ফাইল ছবি।

টানা ৬ ম্যাচ জয়ের মুখ দেখেনি দলটা। সেখান থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। প্লেঅফের লড়াইয়ে দুর্দান্তভাবে ফিরে এসেছে তারা। এই পরিস্থিতিতে অজিঙ্ক রাহানে ব্রিগেডের সামনে উদ্বেগের খবর, আইপিএলের গোটা মরশুম থেকেই ছিটকে গেলেন নাইট তারকা অঙ্গকৃষ রঘুবংশী।

Advertisement

কী হয়েছে রঘুবংশীর? মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের ১১তম ওভারের ঘটনা। তিলক বর্মার ক্যাচ ধরতে গিয়ে বরুণ চক্রবর্তীর সঙ্গে সংঘর্ষে আহত হন অঙ্গকৃষ রঘুবংশী। যদিও এরপর উইকেটকিপিং চালিয়ে যান। পরে ১৪তম ওভারে তাঁকে মাঠের বাইরে চলে যেতে হয়। এরপর কিপিংয়ের দায়িত্ব নেন তেজস্বী সিং দাহিয়া। ব্যাটিংয়েও নামতে পারেননি তিনি। সেই অঙ্গকৃষ এবার গোটা টুর্মামেন্ট থেকে ছিটকে গেলেন।

Advertisement

মুম্বই ম্যাচের পর কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন বলেন, “ওই ক্যাচটা ধরার জন্য অঙ্গকৃষ অনেকটা পথ দৌড়েছিল। বরুণ চক্রবর্তীর সঙ্গে সংঘর্ষের ফলে তাঁর ঘাড়ে ব্যথা, মাথা ঘোরা এবং মাথাব্যথাও শুরু হয়। শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেনি। আমরা জানি কতটা মরিয়া ছিল ও। আমরা ব্যাটিংয়ে ওকে মিস করেছি।” এবার গোটা প্রতিযোগিতায় তাঁকে মিস করতে চলেছে কেকেআর।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

কেকেআরের তরফে সোশাল মিডিয়ায় এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২০ মে বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ক্যাচ ধরার সময় মাথায় আঘাত (কনকাশন) এবং বাঁহাতের এক আঙুলে চিড় ধরার কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন অঙ্গকৃষ রঘুবংশী। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।’ এবারের আইপিএলে অসাধারণ ছন্দে ছিলেন অঙ্গকৃষ। ১৩ ম্যাচে করেছেন ৪২২ রান। সঙ্গে ৫টা হাফসেঞ্চুরি। এর মধ্যে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অপরাজিত ৮২ ও আরসিবি’র বিরুদ্ধে ৭১ রানের ইনিংসও রয়েছে। এই পরিস্থিতিতে তাঁর ছিটকে যাওয়া কেকেআরের কাছে বিশাল ধাক্কার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.