IPL 2026

‘ওর মতো বড় ছক্কা হাঁকাতে চাই’, রাসেলের পিছু ছাড়ছেন না বিশ্বকাপ মাতানো কেকেআর তারকা

প্রথম ম্যাচে সম্ভবত শুধু ভারতীয় পেসারদের নিয়েই নামবে নাইটরা। বিদেশি পেসার নিয়ে নামার সম্ভাবনা কম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ১৩:০৮

options
link
‘ওর মতো বড় ছক্কা হাঁকাতে চাই’, রাসেলের পিছু ছাড়ছেন না বিশ্বকাপ মাতানো কেকেআর তারকা
কেকেআর জার্সিতে রাসেল। ফাইল ছবি।

প্রায় সাড়ে তিন ঘণ্টার ট্রেনিং সেশন। যার বেশিরভাগ সময়টাই ফিন অ্যালেন কাটালেন আন্দ্রে রাসেলের সঙ্গে। রাসেল এবার আর ক্রিকেটার নন। কেকেআর তাঁকে নতুন ভূমিকায় নিয়ে এসেছে। পাওয়ার কোচ হিসেবে। মুম্বই উড়ে যাওয়ার আগে ইডেনে দিন কয়েক ট্রেনিং করেছে কেকেআর। রাসেল, সুনীল নারিনরা অবশ্য পরের দিকে আসেন। মুম্বইয়ে টিমের সঙ্গে অনুষ্ঠানিকভাবে প্র্যাকটিসে যোগ দিলেন রাসেল। আর ক্যারিবিয়ান তারকার কাছে ‘বড়’ ছয় মারার মন্ত্র নিলেন অ্যালেন।

Advertisement

রাসেলের মতোই মারকুটে ব্যাটার অ্যালেন। বিশ্বকাপে ইডেনে যেরকম তাণ্ডব চালিয়েছিলেন, তারপর থেকে কেকেআর সমর্থকদের প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে অ্যালেনকে নিয়ে। নিউজিল্যান্ড ওপেনার বলছিলেন, “ড্রে রাসের মতো বড় ছয় মারা আমি এবার শিখতে চাই।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবার ওয়াংখেড়ের নেটে দেখা গেল রাসেলের সঙ্গে কথা বলছেন অ্যালেন। তারপরই বিশাল বিশাল ছক্কা হাঁকাচ্ছেন। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে এবার আইপিএল (IPL 2026) অভিযান শুরু করবে কেকেআর। সেটাও আবার মুম্বইয়ের মাঠে। এই ম্যাচটা কেকেআরের কাছে আর পাঁচটা ম্যাচের মতো নয়। অনেকটাই আলাদা। কেকেআরের কাছে সম্মানের যুদ্ধও। এরকম একটা হাইভোল্টেজ যুদ্ধের আগে যতটা সম্ভব নিজেদের ফুরফুরে রাখার চেষ্টায় রয়েছে নাইটরা। রভম্যান পাওয়েল টিমের সঙ্গে যোগ দিয়েছেন। মুম্বই আবার কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের ঘরের মাঠ। ফলে এই ম্যাচটা তাঁর কাছে আরও বেশি স্পেশ্যাল। রবিবারের যুদ্ধের আগে কেকেআর এখন টিম কম্বিনেশন ঠিক করতে ব্যস্ত। রাহানের সঙ্গে খুব সম্ভবত ওপেন করবেন অ্যালেন। বাকি তিন বিদেশি হয়তো নারিন, ক্যামেরন গ্রিন আর পাওয়েল।

Advertisement

কেকেআরের সবচয়ে বড় সমস্যা এবার পেস অ্যাটাক নিয়ে। হর্ষিত রানা চোটের জন্য ছিটকে গিয়েছেন। আকাশ দীপও তাই। দু’জনের পরিবর্ত হিসেবে সৌরভ দূবে আর নভদীপ সাইনিকে নিয়েছে কেকেআর। বৈভব অরোরার সঙ্গে কাকে খেলানো হবে, সেটা ঠিক হয়নি। কেউ কেউ ব্লেসিং মুজারাবানিকে খেলানোর কথা বলছেন। কিন্তু সেটা করলে গ্রিন কিংবা পাওয়েলের মধ্যে কাউকে একজনকে বসাতে হবে। কিন্তু কেকেআর হয়তো সেই রাস্তায় হাঁটবে না। দুই অলরাউন্ডারকেই সম্ভবত খেলানো হবে। কারণ দু’জনই ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংও করে দিতে পারবেন। আপাতত ভাবনা সেরকমই রয়েছে। দুই স্পিনার বরুণ চক্রবর্তী আর নারিন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.