Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
MS Dhoni

‘অভিজ্ঞ নয়, তরুণ ধোনিকেই বেশি পছন্দ’, আইপিএলের আগে কেন এমন বললেন সৌরভ?

ভারতের সফলতম ক্যাপ্টেন আপাতত খেলেন শুধু এই একটা প্রতিযোগিতায়। তবে প্রতিযোগিতা শুরুর আগে সেই মাহিকে প্রশংসায় প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৯:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৯:৫৪

options
link
‘অভিজ্ঞ নয়, তরুণ ধোনিকেই বেশি পছন্দ’, আইপিএলের আগে কেন এমন বললেন সৌরভ? zoom
সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনি। ফাইল ছবি।
Advertisement

এবারেই কি সাঙ্গ হবে মহেন্দ্র সিং ধোনির আইপিএল যাত্রা? গত কয়েক বছর ধরেই আইপিএল শুরুর আগে এই প্রশ্নের জবাব খুঁজছে ক্রিকেটবিশ্ব। ভারতের সফলতম ক্যাপ্টেন আপাতত খেলেন শুধু এই একটা প্রতিযোগিতায়। তবে প্রতিযোগিতা শুরুর আগে সেই মাহিকে প্রশংসায় প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। জানালেন, অভিজ্ঞ ধোনির থেকে বেশি পছন্দ তরুণ ধোনিকেই। কেন এমন বললেন মহারাজ?

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি – ধোনির নেতৃত্বে এই তিন আইসিসি শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া। মাহি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন বলে মত সৌরভের। পাশাপাশি তাঁর নেতৃত্বেই ২০০৯ সালে প্রথমবার টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে ভারত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিজের সঙ্গে তুলনা টেনে সৌরভ বলেন, “ধোনি বিশ্বকাপ জিতেছে, আর আমি রানার্স আপ হয়েছি। ও তিনটি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছে। আমাদের সময় টি-টোয়েন্টি ক্রিকেট ছিল না। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি আর বিশ্বকাপ ছিল। কিন্তু ধোনি বিশ্বকাপ জিতেছে। তাই আমি বলব, ও সাদা বলের ক্রিকেটে অসাধারণ অধিনায়ক।”

ধোনির উত্থান যে ছোট শহরের ক্রিকেটারদের জন্য বড় অনুপ্রেরণা, সে কথাও উল্লেখ করেন মহারাজ। “আমি গর্বিত, ও ঝাড়খণ্ডের মতো ছোট জায়গা থেকে উঠে এসেছে। ধোনির আগে ওখান থেকে খুব বেশি ক্রিকেটার দেশের হয়ে খেলেনি। এমন জায়গা থেকে উঠে এসে কিংবদন্তি হওয়া সত্যিই গর্বের। যখন কোনও রাজ্যের কেউ বড় সাফল্য পায়, তখন তা অন্যদের আত্মবিশ্বাস বাড়ায়। তরুণরা ভাবতে শুরু করে ‘মাহি পারলে আমিও পারব’।” বলেন সৌরভ।

নতুন প্রজন্মের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বৈভব সূর্যবংশীর কথাই ধরুন। ও বিহারের ছেলে। কিন্তু নিশ্চয়ই ধোনিকে দেখেই বড় হয়েছে।” একইসঙ্গে সৌরভ জানান, ‘তরুণ ধোনি’ই তাঁর কাছে অনেক বেশি পছন্দের, অনেক বেশি আকর্ষণীয়। তাঁর কথায়, “অভিজ্ঞ ধোনির থেকে তরুণ ধোনিকেই বেশি পছন্দ করতাম। কারণ এত সহজে ছক্কা মারতে আমি খুব কম ক্রিকেটারকে দেখেছি। লম্বা চুলের সেই ধোনি চাপের মধ্যেও অনায়াসে বলকে সীমানার বাইরে পাঠাতে পারত।” সব মিলিয়ে, সফল অধিনায়ক হিসাবে ধোনিকেই একধাপ এগিয়ে রাখলেন সৌরভ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.