KKR Vs SRH

IPL 2026: KKR VS SRH, ঘরের মাঠে টস জিতলেন রাহানে, প্রথম একাদশে কারা?

ঘরের মাঠে খেলার সুবিধা যেমন পাবে নাইটরা, তেমনই বাইশ গজ নিয়েও চিন্তায় থাকবে তারা। কলকাতার সমর্থকরা আশাবাদী, তাঁদের 'প্রিয়' ক্রিকেটাররা বৃহস্পতিবার উজাড় করে দেবেন। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৯:৫২

options
link
IPL 2026: KKR VS SRH, ঘরের মাঠে টস জিতলেন রাহানে, প্রথম একাদশে কারা?
ছবি কেকেআর এক্স।

প্রথম ম্যাচে ২২০ রান করেও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। নিজেদের প্রথম ম্যাচে হেরে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদও (SRH)। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে আইপিএলে প্রথম জয়ের লক্ষ্যে নামবে দু’দল। ঘরের মাঠে খেলার সুবিধা যেমন পাবে নাইটরা, তেমনই বাইশ গজ নিয়েও চিন্তায় থাকবে তারা। এখানকার পিচ সবুজ। শোনা গিয়েছে, চিরাচরিত ঘূর্ণির আবদার থেকে সরে তারা নাকি ‘ফেয়ার’ পিচের দিকে ঝুঁকেছে। তাছাড়াও পরিসংখ্যানও কেকেআরের বিপক্ষে। গত বছর সাতটার মধ্যে চারটে খেলায় ইডেনে হেরেছে কেকেআর। এমন একটা ম্যাচে টসে জিতলেন অজিঙ্ক রাহানের। কেকেআর অধিনায়ক প্রথমে ব্যাটিং করতে পাঠালেন সানরাইজার্সকে।

Advertisement

টসের পর রাহানে জানান, “সাধারণত এখানে এতটা ঘাস দেখা যায় না। সম্প্রতি কলকাতায় বৃষ্টি হয়েছে। সাধারণত শিশির একটা বড় ফ্যাক্টর হয়। তবে এই উইকেট খুব ভালো দেখাচ্ছে। আশা করি ৪০ ওভার জুড়েই ভালো থাকবে। তবে রাত ৮টার পর শিশির পড়তে শুরু করবে।” প্রশ্ন হল, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কি বল করতে দেখা যাবে? গত ম্যাচে তিনি বল করেননি। যা নিয়ে কম জলঘোলা হয়নি। আইপিএলের নিলামে ২৫.২০ কোটি টাকা খরচ করে কেনা গ্রিনকে কেন বোলিং করানো হল না, ম্যাচের পর স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা ধেয়ে আসে কেকেআর ম্যানেজমেন্টের দিকে। এদিন গ্রিন সম্পর্কে তিনি বলেন, “ও যা করার দরকার সবই করছে। খুব শীঘ্রই ওকে বল করতে দেখতে পাবেন।”

Advertisement

তবে দলে কোনও পরিবর্তন আনেনি কেকেআর। অন্যদিকে, সানরাইজার্স দলে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন শিবং কুমার। তবে ইডেনে ‘ফেয়ার’ পিচ কেন চাওয়া হল? এর নেপথ্যে যুক্তি অবশ্য রয়েছে। নারিন-বরুণ দু’জনেই ওয়াংখেড়েতে প্রচুর মার খেয়েছেন। নারিন তবু একখানা ম্যাচে। বরুণের শনির দশা সেই বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা ম্যাচ থেকে চলছে। যা কবে কাটবে, কেউ জানে না। ভারতীয় রহস্য স্পিনারের এমন অবস্থা যে, নেটে অঙ্গকৃষ রঘুবংশী পর্যন্ত অবলীলায় পরপর মাঠের বাইরে ফেলেছিলেন। এদিন একই জিনিস অভিষেক শর্মা-ট্রাভিস হেড-ঈশান কিষানরা চালালে কী হবে, ভাবলে গা শিরশির করছে। তবে কলকাতার সমর্থকরা আশাবাদী, তাঁদের ‘প্রিয়’ বোলাররা গুরুবার উজাড় করে দেবেন। 

Advertisement

কেকেআর (প্রথম একাদশ)
অজিঙ্ক রাহানে, সুনীল নারিন, ক্যামেরন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, কার্তিক ত্যাগী, বৈভব অরোরা, ব্লেসিং মুজারাবানি। 

সানরাইজার্স হায়দরাবাদ (প্রথম একাদশ)
অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষান, হেনরিখ ক্লাসেন, অনিকেত বর্মা, নীতীশ কুমার রেড্ডি, সলিল অরোরা, হর্ষ দুবে, শিবং কুমার, জয়দেব উনাদকাট, ডেভিড পাইন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.