অবশেষে সপ্তম ম্যাচে এসে জয়। তাও রীতিমতো ধুঁকতে ধুঁকতে। ঘরের মাঠ ইডেনে রাজস্থানকে হারানোর ম্যাচে সমর্থকদের রক্তচাপ তো বাড়লই। ম্যাচ শেষে নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে স্বীকার করে নিলেন, কোনও মতে বাঁচলেন। রিঙ্কু সিং, অনুকূল রয়, বরুণ চক্রবর্তীর প্রশংসা করে যান তিনি। এঁরা না থাকলে জেতা ম্যাচ হারতে হত নাইটদের।
এই বিষয়ে আরও খবর
লক্ষ্য মাত্র ১৫৬। জয় হতে পারত সময়ের অপেক্ষা। কিন্তু না, নাইটরা তো সহজ ম্যাচ কঠিন করতে ভালোবাসে। জীবনদান পেয়ে ইডেনে ফিরলেন ‘ভিন্টেজ’ রিঙ্কু। প্রায় হেরে যাওয়া ম্যাচকে নিজের প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে বেছে নিলেন। ঠিক সময় কামব্যাক হল বরুণের। শুধু বৈভব নয়, ধ্রুব জুরেল ও রিয়ান পরাগকে ফিরিয়ে রাজস্থানের ব্যাটিংয়ের মাথা মুড়িয়ে দেন বরুণ। আর অনুকূল ১৬ বলে ২৯ রানে অপরাজিত ইনিংসটি না থাকলে হয়তো রিঙ্কুও নাইটদের উদ্ধার করতে পারতেন না।
ম্যাচের পর তাঁদের প্রশংসার সঙ্গে রাহানে বলেন, “অবশেষে স্বস্তি পেলাম। আমি রিঙ্কু, অনুকূল ও বরুণের জন্য খুশি। ক্রিকেট খুবই সহজ খেলা। পরিস্থিতি বুঝে খেলতে হয়। কার্তিক ত্যাগীও ভালো বল করেছে। এই উইকেটে জেতা কঠিন। আমার মনে হয় স্ট্রাইক রেট নিয়ে একটু বেশিই আলোচনা হয়। এই ধরনের উইকেটে স্ট্রাইক রোটেট করে রান নেওয়া বেশি গুরুত্বপূর্ণ। আজকের উইকেটে কোনও মতে বেঁচেছি।”
সেই সঙ্গে দলের ভুলত্রুটি নিয়েও কথা বলেন নাইট অধিনায়ক। রাহানের বক্তব্য, “শেষ পাঁচটা ম্যাচ খুব খারাপ গিয়েছে। তার মধ্যে শেষ তিনটে ম্যাচে পাওয়ারপ্লেতে ব্যাটিং খুব খারাপ করেছি। ব্যাটিং ইউনিটে আমাদের উন্নতি করতে হবে। সেটা ঠিক করতে হবে। আজকের এই জয়ে ইতিবাচক ভাবনা নিয়ে নামব।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘মহাত্মা গান্ধীর বিরুদ্ধেও মামলা করুন’, বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে তোপ খাড়গের
-
ধর্ম নয় সংস্কারে মেলায় মন, শিব-সাক্ষী রেখে কোন নতুন অধ্যায়ের ইঙ্গিত যশ-নুসরতের?
-
এনডিতে যোগ দিচ্ছেন ককরোচ পার্টির অভিজিৎ দীপকে? চাঞ্চল্যকর মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
-
সুথারের ঘূর্ণিতেও ভারতের টেস্ট জয়ের পথে বাধা দুই অঙ্ক! শ্রীলঙ্কায় পিছু ছাড়ল না বিতর্কও
-
রাস্তার উপর টেবিল পেতে শওকতকে জেরা! ‘দাপুটে’ নেতার বেহাল দশা দেখতে ভিড় স্থানীয়দের



