IPL 2026

‘ভুল করেছিলাম’, আইপিএলের আগে বিরাট স্বীকারোক্তি সঞ্জীব গোয়েঙ্কার! বললেন, ‘৯০ শতাংশই বুঝি না’

আইপিএল জমানায় সোশাল মিডিয়ায় সবচেয়ে বড় 'ভিলেন' হয়ে দাঁড়িয়েছেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৩:৩৭

options
link
‘ভুল করেছিলাম’, আইপিএলের আগে বিরাট স্বীকারোক্তি সঞ্জীব গোয়েঙ্কার! বললেন, ‘৯০ শতাংশই বুঝি না’
কে এল রাহুলের সঙ্গে বিবাদ সঞ্জীব গোয়েঙ্কার। ফাইল ছবি।

প্রকাশ্যে কেএল রাহুলের সঙ্গে বিবাদ। বারবার ডাগ আউটে কোচ-ক্রিকেটারদের সঙ্গে বাক্য বিনিময়। আইপিএল জমানায় সোশাল মিডিয়ায় সবচেয়ে বড় ‘ভিলেন’ হয়ে দাঁড়িয়েছেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তাঁকে লাগাতার ট্রোল, আক্রমণের মুখে পড়তে হয়েছে। সেই সঞ্জীব গোয়েঙ্কা এবার বলছেন, আমি সোশাল মিডিয়ায় পাঞ্চিং ব্যাগ। আসলে এই সামাজিক মাধ্যমটা বুঝতে পারিনি। তাই ভুল করেছি।”

Advertisement

অবশ্য ভুল যে তিনি শুধু প্রকাশ্যে ক্রিকেটারদের সঙ্গে আচরণের ক্ষেত্রে করেছেন তেমনটা নয়। গোয়েঙ্কা মানছেন গত মরশুমে দল নির্বাচনেও ভুল হয়েছিল তাঁর। চ্যাম্পিয়ন হওয়ার জন্য দলের যে ব্যালেন্সের প্রয়োজন, সেটা তাঁর দলে ছিল না। ঠিকমতো দল তৈরি করতে পারেননি। তবে অধিনায়ক ঋষভ পন্থের উপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক সাক্ষাৎকারে গোয়েঙ্কা বলছিলেন, “দেখুন দলের চারজন প্রধান বোলার না থাকলে তো অধিনায়কের কিছু করার থাকে না। আমার পন্থের উপর পূর্ণ আস্থা আছে। অনেকেই বলছেন, পন্থ এ বছর অধিনায়ক থাকবেন কিনা। আমি এসব শুনে হাসি। আমি জানি সোশাল মিডিয়ায় অনেকের ভিউ দরকার হয়। সেক্ষেত্রে সঞ্জীব গোয়েঙ্কা ভালো পাঞ্চিং ব্যাগ হতে পারে। আমাকে লোকে বলে আমার দল নাকি সোশাল মিডিয়ায় জনপ্রিয়। আমি সত্যিই জানি না কেন। আসলে আমি সোশাল মিডিয়ার ২-৫ শতাংশ বুঝি। ৯০ শতাংশই বুঝি না।”

Advertisement

এরপরই ভুল স্বীকারের পালা। গোয়েঙ্কা বলছেন, “আমি যখন ভুল করি, আমি খোলাখুলি সেটা স্বীকার করি। গত বছর আমাদের হাতে ট্রফি জয়ের মতো দলটাই ছিল না। অনেক ভুল করেছিলাম। নিলামে ভুল করেছিলাম। প্রস্তুতিতে ভুল করেছিলাম। এ বছর সেই ভুলগুলি শুধরে নেওয়ার চেষ্টা করছি। আমরা বুঝতে পেয়েছি জেতার জন্য দলে ভারসাম্য দরকার।” গোয়েঙ্কা ভুল স্বীকার করলেন বটে, কিন্তু প্রশ্ন হল, এরপর কি ভাগ্য বদলাবে লখনউ সুপার জায়ান্টের? দলে কি এবারও ভারসাম্য আছে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.