মরণ-বাঁচন ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলের (IPL 2026) প্লে অফে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করল পাঞ্জাব কিংস। শনিবার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। অপরাজিত ১০১ রানের অনবদ্য ইনিংস উপহার দিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন প্রভসিমরন সিং (৬৯)। পাঞ্জাবের এই জয়ে কেকেআরের প্লেঅফের লড়াই আরও কঠিন হল।
আরও পড়ুন:
এদিন লখনউ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯৬-৬ তুলেছিল। জবাবে পাঞ্জাব ১৮ ওভারে ২০০-৩ তুলে জিতে যায়। লখনউয়ের হয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন জশ ইংলিস (৪৪ বলে ৭২), আয়ুষ বাদোনি (১৮ বলে ৪৩) এবং আব্দুল সামাদ (২০ বলে ৩৭)। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব শুরুতেই প্রিয়াংশ আর্যর (০) উইকেট হারিয়ে চাপে পড়লেও প্রভসিমরন ও শ্রেয়স দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। শ্রেয়স ৫১ বলে ১১টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে করেন নিজের ইনিংসটি সাজান। প্রভসিমরন ৩৯ বলে করেন ৬৯ রান। আইপিএল মরশুমের দ্বিতীয়ার্ধে এটিই পাঞ্জাবের প্রথম জয়।

পাঞ্জাবের এই জয়ের ফলে আইপিএলের প্লে-অফের লড়াইয়ের অঙ্কটা অনেকটা স্পষ্ট হয়ে গেল। লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস আগেই ছিটকে গিয়েছিল। এবার ছিটকে গেল দিল্লি ক্যাপিটালসও। এই দিল্লিকেই মরশুমের শুরুতে টুর্নামেন্টের অন্যতম সেরা দল বলে মনে হচ্ছিল। এদিকে পাঞ্জাবের জয়ের ফলে রাজস্থান রয়্যালসের জন্যও শেষ ম্যাচটা মরণ-বাঁচন ম্যাচ হয়ে দাঁড়াল। তবে বৈভবদের সুবিধা হল, আজ মুম্বইকে হারালেই তাঁরা প্লেঅফে খেলবে। অন্য কারও দিকে তাকাতে হবে না।
এদিকে পাঞ্জাবের এই জয়ে কেকেআরের প্লেঅফের অঙ্ক একপ্রকার দুরূহ হয়ে দাঁড়াল। লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে ১৫ পয়েন্টে পৌঁছাল পাঞ্জাব। তাদের রান রেট+০.৩০৯। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতলে কেকেআর-ও শেষ করবে ১৫ পয়েন্টে। তবে রান রেটে পাঞ্জাবকে পিছনে ফেলতে হলে তাদের শর্ত মেনে জিততে হবে। আগে ব্যাট করলে অন্তত ৭৭ রানে জিততে হবে (ন্যূনতম ২০০ রান করলে)। আবার রান তাড়ার ক্ষেত্রে লক্ষ্য যদি ১৮০ রান হয়, তবে তা ১২.১ থেকে ১২.৪ ওভারের মধ্যে সম্পূর্ণ করতে হবে। কেকেআরের রান রেট এখন -০.০১১। অবশ্য এসব কোনও অঙ্কই কাজে দেবে না যদি দুপুরের ম্যাচে মুম্বইকে হারিয়ে দেয় রাজস্থান। সেক্ষেত্রে চতুর্থ দল হিসাবে প্লে-অফে চলে যাবে বৈভবরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের