বারবার এক সুতোয় বাঁধা পড়েছে ক্রিকেট বিশ্ব আর বিনোদনজগৎ। বলি ডিভা অনুষ্কা শর্মা থেকে সুনীল কন্যা আথিয়া শেট্টি সহ আরও অনেকেই মন দিয়েছেন ক্রিকেটারকে। বর্তমানে তাঁরা ‘সুখী দম্পতি’। সম্প্রতি অভিনেত্রী ও ‘বিগ বস ওটিটি ৩’ বিজয়ী সানা মকবুল এক ভারতীয় ক্রিকেট তারকাকে নিয়ে প্রকাশ্যে মনের কথা জানালেন। কোনওরকম রাখঢাক না রেখেই বলে দিলেন, শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) তাঁর বড্ড ভালো লাগে। প্রতি মুহূর্তে শ্রেয়সের প্রতি ‘ক্রাশ’ খান গ্ল্যামারস সানা। শুধু তাই নয়, শ্রেয়সের সঙ্গে ডেটে যাওয়ার ইচ্ছেপ্রকাশও করেছেন মডেল-অভিনেত্রী।
সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত ছিলেন সানা মকবুল। শ্রেয়সকে নিয়ে সানার মন্তব্যে ফের চর্চায় ভারতীয় ক্রিকেট ও বিনোদন জগতের সম্পর্ক। ভারতীয় ব্যাটারকে নিয়ে ঠিক কী বললেন সানা মকবুল? ২২ গজে ব্যাট হাতে শ্রেয়স ম্যাজিকে মজে ক্রিকেটপ্রেমীরা আর তাঁর লুকে ‘ক্লিন বোল্ড’ অভিনেত্রী। সাবলীল ব্যাটিং থেকে স্টাইল, ব্যক্তিত্বে বুঁদ বিগ বস জয়ী সানা বলেন, “যদি শ্ৰেয়স আইয়ার আমাকে ডেটে যাওয়ার প্রস্তাব দেন তাহলে আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলব।”
আরও পড়ুন:
এখনও পর্যন্ত শ্ৰেয়স এবিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে সহ-অভিনেতা, র্যাপারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন সহ নায়িকার প্রেমিকের তালিকায় নাম রয়েছে অনেকের। এবার সেই প্রেমচর্চা পেরিয়ে শ্রেয়সকে নিয়ে নতুন জল্পনা উসকে দিলেন তা বলাই বাহুল্য।
প্রকাশ্যে প্রেম নিবেদন করতেই নেটভুবনে ব্যাপক চর্চা। ওই পডকাস্টে উঠে এসেছে আরও একটি বিষয়। অভিনয় জগতের কারও প্রতি আকৃষ্ট হতে চান না সানা। এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। সংশ্লিষ্ট বিষয়ে সানার সংযোজন, “সাধারণত অভিনেতাদের সঙ্গে সম্পর্কে জড়াতে চাই না। কারণ অভিনয় জগতে স্থায়িত্ব কম।” শ্রেয়স আইয়ারের প্রতি আকর্ষণের কথা যেমন বলেছেন তেমনই আবার ভারতীয় পেসার অর্শদীপ সিংয়ের প্রশংসাতেও পঞ্চমুখ।
View this post on Instagram
উল্লেখ্য, বর্তমানে সমরীন কৌরের সঙ্গে সম্পর্কে রয়েছেন অর্শদীপ। অন্যদিকে মাঠের লড়াইয়ে বর্তমানে বেশ খানিকটা চাপে রয়েছেন শ্রেয়স আইয়ার। আইপিএলের চলতি মরশুমে পাঞ্জাব কিংসের অধিনায়ক। শুরুতে ভালো ফল করলেও একটানা ছয় ম্যাচ হেরে প্লে-অফের সম্ভাবনা কঠিন হয়ে পড়েছে। এহেন পরিস্থিতিতে সানার খোলামেলা প্রেমের ইঙ্গিত!
তবে এখনও পর্যন্ত শ্ৰেয়স এবিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। সহ-অভিনেতা, র্যাপারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন সহ নায়িকার প্রেমিকের তালিকায় নাম রয়েছে অনেকের। এবার সেই প্রেমচর্চা পেরিয়ে শ্রেয়সকে নিয়ে মন্তব্য নতুন করে জল্পনা উসকে দিলেন তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রথমবার কলকাতার শপিং মলে রীতি মেনে দুর্গাপুজো, দর্শনার্থীদের কোন চমক দেবেন শিল্পী?
-
রেলের চাদর গায়েই ‘বিন্দাস’ ঘুরছেন যুবকরা! টিকিট কাটলে বেডশিট ফ্রি? ভিডিও দেখে খোঁচা নেটপাড়ার
-
পেটে ব্যথা নিয়ে ডাক্তারের চেম্বারে, ভুল ইনজেকশনে মৃত্যু বালকের! মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ
-
সোনার সময় ইস্টবেঙ্গলের, ডুরান্ড জয়ের পর কলকাতা লিগেও দাপট লাল-হলুদ বাহিনীর
-
থমকে পদোন্নতি, বাড়ছে না বেতন? বাস্তু মেনে কর্মক্ষেত্রে এই ছোট্ট কাজটি করলেই কেল্লাফতে