Yuzvendra Chahal

প্রীতির কাছে ‘আজব’ আবদার! ‘সব পাবে’ বলেও গুগলিতে চাহালকে বোকা বানালেন পাঞ্জাব মালকিন

Preity Zinta: দলের পরিবেশ খোলামেলা রাখতে প্রীতির জুড়ি মেলা ভার। তারকা হোক বা আনকোরা প্লেয়ার, বলিউডের অভিনেত্রী সবার সঙ্গে মেশেন, খুনসুটি করেন। ফের তার উদাহরণ পাওয়া গেল। কী চেয়েছিলেন চাহাল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৪:৫৯

options
link
প্রীতির কাছে ‘আজব’ আবদার! ‘সব পাবে’ বলেও গুগলিতে চাহালকে বোকা বানালেন পাঞ্জাব মালকিন
যুজবেন্দ্র চাহাল ও প্রীতি জিন্টা। ফাইল ছবি

বোলিংয়ে চাহালের (Yuzvendra Chahal) জাদু দেখতেই অভ্যস্ত ক্রিকেটদুনিয়া। এবার তিনি ‘অন্যায়’ আবদার করে বসলেন প্রীতি জিন্টার (Preity Zinta) কাছে। পাঞ্জাব কিংসের মালকিন রাজি। তবে তাতে চাহালের স্বপ্নপূরণ হবে না। চাহালকে সব দিতে রাজি হলেও বলিসুন্দরীর কথার ভাঁজে গুগলিতে বোল্ড হলেন তারকা স্পিনার।

Advertisement

৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে পাঞ্জাব। এখনও পর্যন্ত অপরাজিত শ্রেয়স আইয়াররা। যে কারণে চাহালের অফ ফর্ম সেভাবে চোখে পড়ছে না। তবে দলের পরিবেশ খোলামেলা রাখতে প্রীতির জুড়ি মেলা ভার। তারকা হোক বা আনকোরা প্লেয়ার, বলিউডের অভিনেত্রী সবার সঙ্গে মেশেন, খুনসুটি করেন। ফের তার উদাহরণ পাওয়া গেল।

Advertisement

সোশাল মিডিয়ায় চাহাল লেখেন, ‘ম্যাডাম, একটা ম্যাচে ওপেনিং করার সুযোগ পাওয়া যাবে?’ তাতে প্রীতি রাজি ঠিকই। তবে মজা করতেও ছাড়লেন না। পাঞ্জাব মালকিন লেখেন, ‘যুজি, অবশ্যই করবে। তুমি যা চাইবে সব পাবে। আইপিএল শেষ হোক, তারপর যে ম্যাচে চাইবে, সেই ম্যাচেই করবে। আমি নিশ্চিত প্রভ (প্রভসিমরন সিং) ও প্রিয়াংশ (আর্য) কিছু মনে করবে না।’

Advertisement

পাঞ্জাব কিংসের ওপেনিং জুটি এই মুহূর্তে আইপিএলের অন্যতম সেরা। তবে সেই তুলনায় চর্চা কম। প্রায় ২০০-র কাছাকাছি স্ট্রাইক রেটে ৭ ম্যাচে ২৮৭ রান করেছেন প্রভসিমরন। অন্যদিকে প্রিয়াংশের রান ৬ ম্যাচে ২৫৪। স্ট্রাইক রেট ২৫০। দু’জনের দাপটে দিল্লির বিরুদ্ধে ২৬৫ রানের লক্ষ্য তুলতেও কষ্ট হয়নি পাঞ্জাবের। তাঁদের জায়গায় কি চাহালকে খেলাবে প্রীতির দল? আপাতত আইপিএল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা পাঞ্জাবভক্তদের!

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.