Ravichandran Ashwin

‘লখনউয়ের জন্যই স্টক ভ্যালু কমেছিল বিষ্ণোইয়ের’, গোয়েঙ্কার দলকে নিয়ে বিস্ফোরক অশ্বিন

বিষ্ণোইকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। একই সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস ম্যানেজমেন্টের সমালোচনাও করেছেন। জানিয়েছেন, এলএসজি'র জন্যই স্টক ভ্যালু কমে গিয়েছিল বিষ্ণোইয়ের।  

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৯:১৯

options
link
‘লখনউয়ের জন্যই স্টক ভ্যালু কমেছিল বিষ্ণোইয়ের’, গোয়েঙ্কার দলকে নিয়ে বিস্ফোরক অশ্বিন
ফাইল ছবি।

এবারের আইপিএলে (IPL 2026) দুরন্ত পারফরম্যান্সে ইতিমধ্যেই নজর কেড়েছেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার রবি বিষ্ণোই। দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে শীর্ষে থাকা এই স্পিনারকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। একই সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস ম্যানেজমেন্টের সমালোচনাও করেছেন। জানিয়েছেন, এলএসজি’র জন্যই স্টক ভ্যালু কমে গিয়েছিল বিষ্ণোইয়ের।  

Advertisement

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন (Ravichandran Ashwin) জানিয়েছেন, গত মরশুমে লখনউ সুপার জায়ান্টসে সময়টা ভালো যায়নি বিষ্ণোইয়ের। অথচ চলতি আইপিএলে রাজস্থানের হয়ে তিনি দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নিয়েছেন ৪১ রানে ৪ উইকেট। অশ্বিন বলেন, “ওকে এখন প্রাপ্য সম্মান দেওয়ার সময় এসেছে। ওর মাথায় পার্পল ক্যাপটা দারুণ মানাচ্ছে। গত বছর এলএসজির হয়ে ওর সময়টা ভালো যায়নি। তবে আমি ভেবেছিলাম, নিলামে ও ১০-১২ কোটি টাকা পাবে, কিন্তু সেটা হয়নি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একই সঙ্গে এলএসজি ম্যানেজমেন্টের সমালোচনাও করেন তিনি। তাঁর মতে, বিষ্ণোইকে ঠিকমতো ব্যবহার না করাতেই তাঁর স্টক ভ্যালু কমে গিয়েছিল। এমনকী চেন্নাই সুপার কিংসের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন অশ্বিন। তিনি বলেন, “সিএসকে ৫.৮ কোটিতে বিড থামিয়ে দেয়। কারণ তারা মনে করেছিল রবি বিষ্ণোই আর রাহুল চাহারের মধ্যে খুব একটা পার্থক্য নেই। এলএসজি যেভাবে ওকে সামলেছে, তাতেই ওর স্টক ভ্যালু কমেছে। আমি অপেক্ষা করছি ‘রবি বিষ্ণোই ২.০’-এর জন্য।”

Advertisement

উল্লেখ্য, ৭.২ কোটি টাকায় বিষ্ণোইকে দলে নেয় রাজস্থান রয়্যালস। ২৫ বছর বয়সি স্পিনার রাজস্থানে গিয়ে নিজের ফর্ম ফিরে পেয়েছেন। ম্যাচের পর নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, “গত বছরটা কঠিন ছিল। লেন্থ মিস করলে মার খেতে হয়। তাই লেন্থ নিয়ে অনেক কাজ করেছি। এখন কেউ যদি সেই বলেও মারে, তাতে সমস্যা নেই। মানসিক, টেকনিক্যাল ও শারীরিক – সব দিকেই উন্নতি করার চেষ্টা করেছি।” চলতি আইপিএলে এই ধারাবাহিকতা বজায় থাকলে, আইপিএলের অন্যতম সেরা স্পিনার হিসাবে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করতে পারেন বিষ্ণোই। এমনটাই মনে করছে ক্রিকেট মহল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন