RCB Name Change

রেকর্ড দামে কেনার পর আরসিবির নাম বদলে দেবেন বিড়লারা! মুখ খুললেন ‘মালকিন’ অনন্যা

এমনিতে আইপিএলে যে কোনও দলের মালিকানা বদল হলে সেটার নাম বদলের দৃষ্টান্ত রয়েছে। অতীতে দিল্লি ডেয়ারডেভিলসের নাম বদলে দিল্লি ক্যাপিটালস হয়েছে। আবার ডেকান চার্জার্সের নাম বদলে সানরাইজার্স হায়দরাবাদ হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৪:৪৪

options
link
রেকর্ড দামে কেনার পর আরসিবির নাম বদলে দেবেন বিড়লারা! মুখ খুললেন ‘মালকিন’ অনন্যা
গতবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি দল। ফাইল ছবি।

আইপিএলের নয়া মরশুমের আগেই মালিকানা বদল হয়েছে আরসিবির। এত দিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি। যারা মূলত মদপ্রস্তুতকারক সংস্থা। এবার সেই সংস্থার হাত থেকে মালিকানা যাচ্ছে কুমার মঙ্গলম বিড়লার মালিকানাধীন আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে একটি কনসোর্টিয়ামের হাতে। তবে মালিকানা বদল হলেও আরসিবির নাম বদল হবে না। সমর্থকদের আশ্বাস দিলেন আরসিবির মালিকদের অন্যতম অনন্যা বিড়লা।

Advertisement

এমনিতে আইপিএলে যে কোনও দলের মালিকানা বদল হলে সেটার নাম বদলের দৃষ্টান্ত রয়েছে। অতীতে দিল্লি ডেয়ারডেভিলসের নাম বদলে দিল্লি ক্যাপিটালস হয়েছে। আবার ডেকান চার্জার্সের নাম বদলে সানরাইজার্স হায়দরাবাদ হয়েছে। তবে আরসিবির ক্ষেত্রে তেমন কিছু হবে না। অন্তত তেমনটাই ইঙ্গিত আরসিবির নয়া মালকিন অনন্যা বিড়লার। বিরাটদের ফ্র্যাঞ্চাইজির নতুন মালিকদের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার থাকবে আদিত্য বিড়লা গ্রুপের হাতে। শোনা যাচ্ছে, আরসিবির বোর্ডে এবার বিড়লা পরিবারের তরফে সদস্য হিসাবে থাকতে পারেন অনন্যা বিড়লা। অনন্য বিড়লা পরিবারের ষষ্ঠ প্রজন্ম। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার মেয়ে।

Advertisement
IPl 2026: Ananya Birla clarifies RCB name won’t change
অনন্যা বিড়লা। ফাইল ছবি।

তিনি সোশাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন, আরসিবির নাম বদলাচ্ছে না। নিজের হোয়াটসঅ্যাপ স্টেটাসে কুমার মঙ্গলম বিড়লার মেয়ে জানিয়েছেন, আদিত্য বিড়লা গ্রুপের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আরসিবির নাম বদলাবে না। আআসলে প্রাথমিকভাবে আরসিবি’র বিক্রির জন্য দিয়াজিও গ্রুপ প্রায় ২ বিলিয়ন ডলার মূল্য ধরেছিল। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯ হাজার কোটি টাকা। কিন্তু পরে সেই মূল্য কমে যায়। জানা গিয়েছে, আরসিবি’র নাম ও জার্সির সামনের দিকের স্পনসরের একটা অংশ দিয়াজিও ধরে রেখেছে। যে কারণে আরসিবি’র বিক্রয়মূল্য কয়েকশো কোটি কম উঠেছে।

Advertisement

তাছাড়া ১৮ বছর ধরে আরসিবি একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। হঠাৎ মালিকানা বদলের পর সেই ব্র্যান্ডের নাম বদলে দিলে আসলে লোকসান মালিকদেরই। তাই নাম না বদলানোটাই সমীচিন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.