Rinku Singh

লাগাতার ভালো পারফরম্যান্সের পুরস্কার, কেকেআরে বিরাট ‘প্রমোশন’ রিঙ্কুর

সময়টা বেশ ভালো যাচ্ছে রিঙ্কু সিংয়ের। দিনকয়েক আগে টি-২০ বিশ্বকাপ জিতেছেন। মঙ্গলবার সকালেই জানা গিয়েছে উত্তরপ্রদেশ সরকারের বড় পদে বসছেন। এবার কেকেআরেও বড়সড় প্রমোশন হল টিম ইন্ডিয়ার তারকা ব্যাটারের।

Advertisement
রাজর্ষি গঙ্গোপাধ্যায়
রাজর্ষি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ০০:০১

options
link
লাগাতার ভালো পারফরম্যান্সের পুরস্কার, কেকেআরে বিরাট ‘প্রমোশন’ রিঙ্কুর
কেকেআরের বিশেষ অনুষ্ঠানে রিঙ্কু। নিজস্ব ছবি।

আইপিএলে নামার আগেই চওড়া হাসি রিঙ্কু সিংয়ের মুখে। দিনকয়েক আগে টি-২০ বিশ্বকাপ জিতেছেন। মঙ্গলবার সকালেই জানা গিয়েছে উত্তরপ্রদেশ সরকারের বড় পদে বসছেন। এবার কেকেআরেও বড়সড় প্রমোশন হল টিম ইন্ডিয়ার তারকা ব্যাটারের। আগামী মরশুমের জন্য রিঙ্কু-কে ভাইস ক্যাপ্টেন করল নাইটরা। রাহানের ডেপুটি হিসাবে দায়িত্ব দিয়ে আগামী দিনের জন্য অধিনায়ক হিসাবে রিঙ্কুকে গ্রুপ করতে চায় নাইটরা।

Advertisement

গত মরশুমে আইপিএলে কেকেআরের সহ-অধিনায়ক ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু বিশ্রী পারফরম্যান্সের জেরে তাঁকে এই মরশুমে ছেঁটে ফেলা হয়েছে। আন্দ্রে রাসেলের মতো সিনিয়র তারকা নেই। সুনীল নারিনও কেরিয়ারের শেষের দিকে। ফলে কেকেআরের লিডারশিপ গ্রুপে একটা শূন্যতা তৈরি হয়েছে। বস্তুত রাহানে ছাড়া সেভাবে সিনিয়র কোনও তারকা নেই, যিনি নাইটদের ডিএনএ চেনেন ও জানেন। তাই রিঙ্কুকেই সহ-অধিনায়ক হিসাবে বাছা হল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
IPL 2026: Rinku Singh elected as vice Captain of KKR
কেকেআর অনুশীলনে রিঙ্কু। ফাইল ছবি।

আসলে রিঙ্কু বেশ কয়েক মরশুম কেকেআরে আছেন। নাইটদের খেলার ধরন, ড্রেসিং রুমের পরিবেশ বেশ ভালোরকম বোঝেন তিনি। দলের হয়ে অতীতে ভালো পারফর্ম করছেন। দায়িত্ব নিতে পছন্দ করেন। চাপের মুখে জ্বলে ওঠার বহু দৃষ্টান্ত রয়েছে তাঁর। তাছাড়া কোচ অভিষেক নায়ারের সঙ্গেও দুর্দান্ত রসায়ন রয়েছে রিঙ্কুর। অধিনায়ক হিসাবেও তিনি অনভিজ্ঞ নন। ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের নেতৃত্ব দেন। আবার ইউপি প্রিমিয়ার লিগের দলকেও তিনি নেতৃত্ব দেন। ফলে আগামী দিনে সম্ভাব্য অধিনায়ক হিসাবেও রিঙ্কুকে দেখেছে কেকেআর।

Advertisement

এই মরশুমে কেকেআরের নেতৃত্বে অবশ্য রাহানেই থাকছন। রিঙ্কু তাঁকে সাহায্য করবেন। উত্তরপ্রদেশের ব্যাটারের এই প্রমোশনের অর্থ, এই মরশুমে ব্যাট হাতেও অতিরিক্ত দায়িত্ব নিতে পারেন রিঙ্কু। গত কয়েক মরশুমে দেখা গিয়েছে বড্ড দেরিতে ব্যাট করতে আসায়, সেভাবে সুযোগও পাচ্ছেন না রিঙ্কু। এবার সহ-অধিনায়ক হয়ে আর একটু উপরে ব্যাট করতে আসতে পারেন তিনি।  

এদিকে এদিন আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। সেটা হল আন্দ্রে রাসেলের ১২ নম্বর জার্সিকে অবসরে পাঠানো। নাইটদের হয়ে আর কেউ ওই জার্সি গায়ে চাপাতে পারবেন না। সবটাই করা হয়েছে ফ্র্যাঞ্চাইজির হয়ে দ্রে রাসের অবদানকে সম্মান জানিয়ে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.