ব্যাট হাতে নামলেই বিপক্ষ বোলারদের রীতিমতো শাসন করে। মাত্র ১৪ বছর বয়সেই সে বিপক্ষের কাছে দুঃস্বপ্ন। গতবার ৭ ম্যাচে ২৫২ রান করেছিল। এবার কত করবে? উত্তরটা হল দু-তিন হাজার! হ্যাঁ, বৈভব নিজে মুখেই সেটা জানাল। অসম্ভব কাজ ঠিকই। কিন্তু কেন নিজের জন্য এরকম লক্ষ্য জানিয়ে রাখল বৈভব?
এই বিষয়ে আরও খবর
আইপিএল শুরুর আগে সাংবাদিক সম্মেলনে কঠিন প্রশ্নের মুখে পড়তে হয় বৈভবকে। তাকে হঠাৎ জিজ্ঞেস করা হয়, “এবারের আইপিএলে তোমার লক্ষ্য কী? কত রান করতে চাও? অরেঞ্জ ক্যাপ জেতার জন্য কী পরিকল্পনা রয়েছে?” বৈভবের জবাব ছিল চমকে দেওয়ার মতো। সঙ্গে সঙ্গে সে বলে, “এভাবে প্রশ্ন করলে তো আমি বলব দু’তিন হাজার রান করার কথা বলব।” যা শুনে হেসে ফেলেন পাশে বসে থাকা রবীন্দ্র জাদেজাও।
পরে বৈভব বলে, “এভাবে কোনও পরিকল্পনা করিনি। এখন থেকে বলা শক্ত কত রান করা দরকার। দলকে জেতানোর জন্য যত রান করতে হয়, করব। ব্যক্তিগত লক্ষ্য নিয়ে ভাবছি না। আমরা সবাই ভাবছি কীভাবে এই মরশুমে ভালো খেলা যায়।” এর আগে বৈভবকে সতর্ক করে রেখেছিলেন তার দলের অধিনায়ক রিয়ান পরাগ। তিনি বলেন, “অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব ওকে প্রচারের আলো থেকে দূরে রাখা। সাংবাদিক সম্মেলনে যেতে না করব। বা যতটা কম কথা বলা যায়। শুধু নিজের খেলাটা উপভোগ করো।” তবে সাংবাদিকদের সামলানো বেশ ভালোমতোই শিখে গিয়েছে বৈভব।
Typical Vaibhav 😂🔥 pic.twitter.com/3rkxF1WLFl
— Rajasthan Royals (@rajasthanroyals) March 21, 2026
উল্লেখ্য, গত মরশুমে স্বপ্নের অভিষেক হয় বিহারের কিশোরের। তারপর আইপিএলের গণ্ডি ছাড়িয়ে বৈভব সূর্যবংশীর দাপট দেখেছে গোটা দুনিয়া। গত আইপিএলে অভিষেকের পর থেকেই সেনসেশন বৈভব। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেছিল। তারপর ১৭৫ রান করে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতায় বৈভব। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে মাতামাতি রয়েছে দেশের ক্রিকেটমহলে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ইসলামিক হুজুগে ‘মুসলিম ন্যাটো’য় এন্ট্রি চায় ঢাকা? বিস্ফোরক দাবি বাংলাদেশের বিদেশমন্ত্রীর
-
রক্তের দেদার কালোবাজারি! জানেন, বেআইনি কারবারে কেন বাড়ছে স্বাস্থ্যঝুঁকি?
-
মেদ ঝরাতে বাধ সাধছে বিরিয়ানি প্রেম? বাড়িতে এভাবে বিরিয়ানি বানালে বাড়বে না ওজন
-
গ্রিন এনার্জির নয়া অধ্যায়, পাওয়ারহাইভের পি২৬১ বিইএসএস লঞ্চ কলকাতায়
-
যে কোনও বিপর্যয়ে কুইক রেসপন্স, মহালয়াতেই ৫৫২ থানার জন্য বিশেষ উপহার মুখ্যমন্ত্রীর



