Vaibhav Sooryavanshi

‘সারল্য ধরে রাখলে বিশ্ব পদানত হবে’, বৈভব প্রণাম করার পর আশীর্বাদ মুগ্ধ গোয়েঙ্কার

বয়স ১৫ হলেও আইপিএল শাসন করতে শুরু করেছে বৈভব সূর্যবংশী। তার হাত থেকে যেমন তাবড় বোলারদের রেহাই নেই। তেমনই বিখ্যাত ব্যাটারদের নজিরও বিপদে। কিন্তু আসলে তো বাচ্চাই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৭:৫৪

options
link
‘সারল্য ধরে রাখলে বিশ্ব পদানত হবে’, বৈভব প্রণাম করার পর আশীর্বাদ মুগ্ধ গোয়েঙ্কার
সঞ্জীব গোয়েঙ্কাকে প্রণাম বৈভবের। ছবি: সোশাল মিডিয়া

বয়স ১৫। তবে এখনই আইপিএল শাসন করতে শুরু করেছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। হাত থেকে যেমন তাবড় বোলারদের রেহাই নেই। তেমনই বিখ্যাত ব্যাটারদের নজিরও বিপদে। কিন্তু আসলে তো বাচ্চাই। কখনও মজার মজার কাণ্ড করে বসে। বড়দের প্রমাণ করতেও ভোলে না। এদিন যেমন লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে প্রণাম করল বৈভব। তারপর গোয়েঙ্কাও আশীর্বাদ করে লিখলেন, ‘এরকম সারল্য বাঁচিয়ে রাখলে গোটা দুনিয়া তোমার পায়ের তলায় থাকবে।’

Advertisement

লিগ টেবিলে সবার তলায় লখনউ সুপার জায়ান্টস। আর বৈভব ছন্দে থাকলে কোনও প্রতিরোধই টেকে না। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাত্র ৩৮ বলে ৯৩ করেছে। রাজস্থান অনায়াসে জিতেছে ৭ উইকেটে। সে যখন আউট হয়ে ফিরছে, তখন উঠে দাঁড়িয়ে হাততালি দেন লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ম্যাচের পর গোয়েঙ্কা ও তাঁর স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করে। বেশ কিছুক্ষণ কিশোর ক্রিকেটারের সঙ্গে কথা বলেন। পরে গোয়েঙ্কা সোশাল মিডিয়ায় লেখেন, ‘সারা বিশ্ব তোমার প্রতিভা দেখেছে। গোটা দেশ তোমার মধ্যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। এত অল্প বয়সে, এত বড় দায়িত্ব তোমার কাঁধে এসে পড়েছে। এই সারল্য ধরে রেখো। তোমার প্রতিভা আরও বিকশিত হোক। সারা বিশ্ব তোমার পায়ের তলায় থাকবে। বৈভব, তোমার জন্য প্রার্থনা, আশীর্বাদ ও ভালোবাসা রইল।’

Advertisement

বৈভব যখন গোয়েঙ্কাকে প্রণাম করছেন, তখন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর বলেই ফেলেন, গোয়েঙ্কা হয়তো মনে মনে ভাবছেন, “এবার তোমার জন্য নিলামে দর হাঁকব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.