Shreyas Iyer

পাঞ্জাবের বিদায়ে ‘১ পয়েন্টে’র খোঁচা! শ্রেয়সের বোনের পালটা, ‘আপনাদের জন্য করুণা হয়’

নাইটদের বিরুদ্ধে পাঞ্জাবের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর রিলে শ্রেষ্ঠা বলেন, “আসলে আমরা পাঞ্জাবি, আমাদের মন অনেক বড়। তাই এক পয়েন্ট দান করে দিলাম।”

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৪:১৬

options
link
পাঞ্জাবের বিদায়ে ‘১ পয়েন্টে’র খোঁচা! শ্রেয়সের বোনের পালটা, ‘আপনাদের জন্য করুণা হয়’
শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা। ফাইল ছবি।

আইপিএলে প্লেঅফে উঠতে পারেনি পাঞ্জাব কিংস। মাত্র এক পয়েন্টের জন্য যোগ্যতা অর্জন করতে পারেননি শ্রেয়স আইয়াররা। ১৬ পয়েন্টের রাজস্থান রয়্যালসের একটু পিছনে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেষ করেছে প্রীতি জিন্টার দল। তারপরই এই ‘এক পয়েন্ট’ নিয়ে শ্রেয়সের বোন শ্রেষ্ঠাকে খোঁচা দিতে ছাড়েননি নেটিজেনরা। বিশেষ করে নাইট ভক্তরা। এবার তার জবাব দিলেন শ্রেয়সের বোন। সোশাল মিডিয়ায় দীর্ঘ ভিডিও আপলোড করে ‘কর্মহীন’, ‘অবসাদগ্রস্ত’ লোকেদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘আপনাদের জন্য দয়া হয়।’

Advertisement

আইপিএলের শুরুর দিকে ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। পয়েন্ট ভাগ করে নেয় দুই দল। তারপরেই নাইটদের খোঁচা দিয়ে রিল বানিয়েছেন শ্রেয়সের বোন। রিলে শ্রেষ্ঠা বলছেন, “আসলে আমরা পাঞ্জাবি, আমাদের মন অনেক বড়। তাই এক পয়েন্ট দান করে দিলাম।” যা নিয়ে বিতর্ক হয়। সেই রিলটা ডিলিটও করে দেন তিনি। কিন্তু সেটা আবার ফিরে এসেছে লিগ পর্বের শেষে। মাত্র এক পয়েন্টের জন্যই প্লেঅফে যেতে পারেনি পাঞ্জাব। ১৬ পয়েন্ট হলে নেট রান রেটে প্লেঅফে যেত শ্রেয়সের দলই। তাহলে কি ওই ‘দান করা পয়েন্টই’ পার্থক্য গড়ে দিল?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোশাল মিডিয়ায় এখন প্রবল ট্রোলিংয়ের মুখে পড়েছেন শ্রেষ্ঠা। অনেকেই ‘কর্মা’র কথা মনে করিয়ে দিচ্ছেন। কেউ বা বলছেন, ‘আগেভাগে সেলিব্রেট করলে এরকমই হয়।’ আবার অনেকের বক্তব্য, ‘অন্য দলকে ছোট করা বন্ধু করুন।’ পেশায় নৃত্যশিল্পী শ্রেষ্ঠার অভিযোগ, তাঁকে ফোন করে বিরক্ত করা হচ্ছে। এমনকী তাঁর ছাত্র-ছাত্রীদেরও বিরক্ত করা হচ্ছে। কিন্তু এটাও স্পষ্ট করে দিয়েছেন, ট্রোল করে তাঁকে দমিয়ে রাখা যাবে না।

শ্রেষ্ঠা বলেছেন, “আমি আগে যে পোস্টটা করেছিলাম, তাতে কাউকে ব্যঙ্গ করিনি। মজা করেছিলাম। আমার ভাই ক্রিকেটার, আমি সব ক্রিকেটারকে সম্মান করি। কিন্তু তোমরা আমার বাড়িতে, কাজের জায়গা, ছাত্রছাত্রীদের ফোন করছেন। আপনাদের প্রতি আমার দয়া হয়। আপনাদের কোনও কাজ নেই। আপনারা অবসাদগ্রস্ত। জীবনে কিছু কাজ খুঁজুন। আর একটা কথা বলে রাখি, আমার ভাই জিতলে আমি সেলিব্রেট করবই। কারণ, আমি ভাইকে নিয়ে গর্বিত। মনে রাখবেন, আপনারা আমাদের বিরক্ত করছেন, এর ফল ভোগ করতে হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.