Sunil Gavaskar

‘এখন চিরকুট কোথায় গেল?’, বৈভবের হাতে মার খাওয়া লখনউ বোলারকে কটাক্ষ গাভাসকরের

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে উইকেট তুলে চিরকুট সেলিব্রেশনে মেতেছিলেন লখনউয়ের তরুণ পেসার আকাশ সিং। কিন্তু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চরম ব্যর্থ। বৈভব সূর্যবংশী যেন বলে বলে সব বল মাঠের বাইরে পাঠাচ্ছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৩:৫৩

options
link
‘এখন চিরকুট কোথায় গেল?’, বৈভবের হাতে মার খাওয়া লখনউ বোলারকে কটাক্ষ গাভাসকরের
লখনউ পেসার আকাশ সিংকে কটাক্ষ গাভাসকরের।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে উইকেট তুলে চিরকুট সেলিব্রেশনে মেতেছিলেন লখনউয়ের তরুণ পেসার আকাশ সিং। কিন্তু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চরম ব্যর্থ। বৈভব সূর্যবংশী যেন বলে বলে সব বল মাঠের বাইরে পাঠাচ্ছিল। যা দেখে আকাশকে বেনজির আক্রমণ সুনীল গাভাসকরের (Sunil Gavaskar)। ধারাভাষ্য দেওয়ার সময় বলেই দিলেন, ‘এখন চিরকুট কোথায় গেল?’

Advertisement

আইপিএলের গুরুত্বপূর্ণ মোকাবিলায় প্রথমে ব্যাট করে লখনউ তোলে ২২০ রান। জবাবে ৭ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেয় রাজস্থান। যার নেপথ্যে বৈভবের ৩৮ বলে ৯৩ রানের ইনিংস। ১৫ বছর বয়সি তারকার ব্যাট থেকে এসেছে ৭টা চার ও ১০টা ছক্কা। যার মধ্যে আকাশের একটা ওভার থেকে বৈভব তোলে ২৬ রান। ৩ ওভারে ৫৪ রান দেওয়ার পর তাঁকে আর বোলিংয়েই ডাকেননি লখনউ অধিনায়ক ঋষভ পন্থ।

Advertisement

যা দেখে আকাশকে ট্রোল করার লোভ সামলাতে পারলেন না গাভাসকরও। ধারাভাষ্যে তিনি বলেন, “তোমার চিরকুট কোথায় গেল? পকেটেই রয়ে গেল, তাই না? একটু বিনয়ী হওয়া ভালো। এক ওভারে তুমি একটা উইকেট পেতে পারো। বাকি ৫ বলে তোমাকে উড়িয়ে দিতে পারে। ও মাত্র ১৭ বলে ৪৮ রান দিয়েছে।”

Advertisement

আসলে চেন্নাইয়ের বিরুদ্ধে সাফল্য পেতেই চিরকুট দেখিয়ে ছিলেন আকাশ। যা ছিল রবি শাস্ত্রীকে জবাব। সেই ম্যাচ শুরুর আগে শাস্ত্রী বলেছিলেন, চেন্নাই পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারাবে। আর সেখানে আকাশ দু’টো উইকেট তুলেছিলেন। তারপর চিরকুট দেখান, ‘আক্কি অন ফায়ার। আকাশ নোজ হাও টু টেক উইকেট ইন টি-টোয়েন্টি গেম।’ অর্থাৎ, আগুনে ফর্মে থাকলে টি-টোয়েন্টিতে কীভাবে উইকেট নিতে হয়, তা আকাশ জানে। এবার গাভাসকর তাঁকে মনে করিয়ে দিলেন উইকেট তুললেও বিনয়ী থাকা উচিত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.