Vaibhav Sooryavanshi

‘ব্যর্থ’ হয়েও আইপিএলে ইতিহাস! রান না পাওয়ার দিনে জোড়া নজির গড়ল বৈভব

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে মাঠে নেমে রেকর্ড গড়াটা যেন অভ্যাস হয়ে গিয়েছে তার। বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমে রান পায়নি বৈভব সূর্যবংশী। তবে তাতেও জোড়া নজির গড়ে ফেলেছে তরুণ তুর্কি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ০৯:৪৫

options
link
‘ব্যর্থ’ হয়েও আইপিএলে ইতিহাস! রান না পাওয়ার দিনে জোড়া নজির গড়ল বৈভব

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে মাঠে নেমে রেকর্ড গড়াটা যেন অভ্যাস হয়ে গিয়েছে তার। বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমে রান পায়নি বৈভব সূর্যবংশী। তবে তাতেও জোড়া নজির গড়ে ফেলেছে তরুণ তুর্কি। কনিষ্ঠতম এবং দ্রুততম হিসাবে আইপিএলে ইতিহাস লিখে ফেলেছে রাজস্থান রয়্যালসের এই ব্যাটার।

Advertisement

বুধবার ঘরের মাঠে খেলতে নেমেছিল লখনউ। প্রথমে বল করতে নেমে দারুণ শুরু করেন ঋষভ পন্থরা। জয়ের জন্য মঞ্চ প্রস্তুত করে দিয়েছিলেন মহম্মদ শামি, মহসিন খানরা। কিন্তু সেই মঞ্চ কাজে লাগাতে পারলেন না লখনউ সুপার জায়ান্টসের ব্যাটাররা। ফল-বুধবার আইপিএলে আরও
একবার হারের কবলে পড়ল লখনউ। সেটাও ৪০ রানের বিরাট ব্যবধানে। চলতি আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কার দল একেবারে হতশ্রী ফর্মে। মাত্র দু’টো ম্যাচ জিতেছে তারা। অন্যদিকে অল্প রান তুলেও বুধবার ম্যাচ জিতে গেল রাজস্থান। বৈভব ব্যর্থ হলেও রাজস্থানের অন্য ক্রিকেটাররা দলকে জেতাতে পারেন, সেটাও প্রমাণ হল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

লখনউয়ের বিরুদ্ধে ওপেন করতে নেমে ১১ বলে মাত্র ৮ রান আসে বৈভবের ব্যাট থেকে। তা সত্ত্বেও আউট হওয়ার আগে জোড়া রেকর্ড গড়ে ফেলেছে বিস্ময় প্রতিভা। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে ৫০০ রানের গণ্ডি পেরিয়েছে সে। এতদিন পর্যন্ত এই রেকর্ডের মালিক ছিলেন পৃথ্বী শ। ১৯ বছর ১৬৪ দিন বয়সে তিনি এই রেকর্ড গড়েন। কিন্তু বৈভব ১৫ বছর ২৬ দিনেই সেই মাইলফলক পেরিয়ে গেলেন। একই সঙ্গে দ্রুততম ব্যাটার হিসাবে আইপিএলে ৫০০ রান পূর্ণ করেছেন বৈভব। ২২৭ বলে ৫০০ রান করেছেন তিনি। এর আগে দ্রুততম হিসাবে ২৬০ বলে ৫০০ রানের নজির ছিল গ্লেন ম্যাক্সওয়েলের।

Advertisement

শামিদের দাপটে বিনা উইকেটে ৩২ থেকে দেখতে দেখতে ৩ উইকেটে ৩২ হয়ে যায় রাজস্থান। এই চাপ থেকে আর বেরিয়ে আসতে পারেনি তারা। একটা সময় মনে হচ্ছিল, রাজস্থান হয়তো দেড়শো রানও তুলতে পারবে না। শেষ পর্যন্ত ১৫৯ রান তোলেন রবীন্দ্র জাদেজারা। তবে রাজস্থানের কাছে একেবারে অসহায় আত্মসমর্পণ করেন পন্থরা। দুই ওভার বাকি থাকতে মাত্র ১১৯ রানে অলআউট হয়ে যায় লখনউ। মিচেল মার্শ একাই ৫৫ রান করেন, লখনউয়ের বাকি ব্যাটাররা সকলেই ব্যর্থ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.