Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Hardik Pandya and Krunal Pandya

মাহিকার জন্য পাণ্ডিয়া পরিবারে ভাঙন! হার্দিকের সঙ্গে ঝামেলা নিয়ে মুখ খুললেন ক্রুণাল

বিশ্বকাপের পর থেকে হার্দিক ও ক্রুণালের বিবাদ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। অনেকের মতে, হার্দিকের বর্তমান প্রেমিকা মাহিকা শর্মার জন্য দুই ভাইয়ের মধ্যে দূরত্ব বেড়েছে। সত্যিই কি তাই?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৯:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৯:১৬

options
link
মাহিকার জন্য পাণ্ডিয়া পরিবারে ভাঙন! হার্দিকের সঙ্গে ঝামেলা নিয়ে মুখ খুললেন ক্রুণাল zoom
ক্রুণাল পাণ্ডিয়া ও হার্দিক পাণ্ডিয়া। ফাইল ছবি

পাণ্ডিয়া পরিবারে ভাঙন! ভাইয়ে-ভাইয়ে ঝামেলা! বিশ্বকাপের পর থেকে হার্দিক ও ক্রুণালের (Hardik Pandya and Krunal Pandya) বিবাদ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। অনেকের মতে, হার্দিকের বর্তমান প্রেমিকা মাহিকা শর্মার জন্য দুই ভাইয়ের মধ্যে দূরত্ব বেড়েছে। সত্যিই কি তাই? হার্দিক এই নিয়ে মুখ খোলেননি। তবে ক্রুণাল যা বললেন, তাতে কিন্তু ঝামেলার গুঞ্জন সত্যি বলেই মনে করছে অনেকে।

আরসিবি’র এক সাক্ষাৎকারে প্রশ্নের সম্মুখীন ক্রুণাল। সঞ্চালক ‘মি. ন্যাগস’ অর্থাৎ ড্যানিশ সল্ট খোঁচা মেরে বলেন, “গতবার আপনি আমাকে সাক্ষাৎকার দেননি। কী করছিলেন?” তাতে ক্রুণাল বলেন, “পরিবারের সঙ্গে ছিলাম।” ন্যাগস ফের বলেন, “কেন, আমরা পরিবার নই? তাহলে আমাকে ডাকেননি কেন?” আরসিবি অলরাউন্ডার জবাব দেন, “অনেক সময়, কয়েকজনকে ভুলে যাই।” সঙ্গে সঙ্গে ন্যাগসের খোঁচা, “যেমন আপনার ভাই।” তারপরই হো হো করে হেসে ওঠেন। ক্রুণালও হাসিতে যোগ দেন।

Advertisement

এরপর ন্যাগস ফের জিজ্ঞেস করেন, “এখন সব ঠিক আছে? নাকি ঝামেলা চলছে।” ক্রুণাল উত্তর দেন, “সব ঠিক আছে।” এর বেশি কিছু বলেননি। তাতে নেটিজেনদের বক্তব্য, ক্রুণালের উত্তর দেওয়ার ধরন দেখে মনে হয়নি সব ঠিক আছে। যেন দায়সারা ভাবে জানিয়ে দিলেন। তাছাড়া ‘এখন’ সব ঠিক আছে মানে, আগে সব ঠিক ছিল না। দুই ভাই কখনই প্রকাশ্যে কিছু বলেননি।

গত এক বছরে দুই ভাইয়ের সম্পর্কে চিড় ধরেছে বলেই গুঞ্জন শোনা যায়। মার্চ মাসে ভারত ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ জেতে। সেই সময় থেকে চর্চায় উঠে আসে মাহিকা শর্মার সঙ্গে হার্দিকের সম্পর্কও। ক্রুণাল পাণ্ডিয়া এই বিশ্বজয় নিয়ে পুরোপুরি নীরব। শোনা যায়, হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশার সঙ্গে ক্রুণালদের পরিবারের যথেষ্ট ভালো সম্পর্ক। কিন্তু মাহিকার সঙ্গে প্রেমকাহিনি শুরু হওয়ার পর সেভাবে ক্রুণালদের সঙ্গে দেখা যাচ্ছে না হার্দিককে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.