Vaibhav Sooryavanshi

এই বলকেই যমের মতো ভয় পায় বৈভব! অবশেষে খোঁজ মিলল বিস্ময় প্রতিভার দুর্বলতার

১৫ বছরের কিশোর বাইশ গজে নামা মানেই ঝড় উঠবেই। চলতি আইপিএলে ৯ ইনিংসে ৪০০ রান করে কমলা টুপির লড়াইয়ে তৃতীয় স্থানে সে। প্রশ্ন হল, কী সেই দুর্বলতা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৬, ১৭:৫৬

options
link
এই বলকেই যমের মতো ভয় পায় বৈভব! অবশেষে খোঁজ মিলল বিস্ময় প্রতিভার দুর্বলতার
বৈভব সূর্যবংশী। ফাইল ছবি।

বৈভব সূর্যবংশী। নামটাই এখন যথেষ্ট। ১৫ বছর আগে যে ছেলেটার জন্মই হয়নি, সে-ই এখন আলোচনার কেন্দ্রে। বৈভব ব্যাট হাতে নামলেই যেন রেকর্ডের খাতা খুলে যায়, বাইশ গজে ওঠে ঝড়। তাকে দেখে তাবড় তাবড় বোলারদেরও ঘুম উড়ে যায়। অথচ সেই বৈভবই নাকি এক বিশেষ বলকে যমের মতো ভয় পায়! অন্তত এমনটাই মনে করেন কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বিশপ।

Advertisement

কিন্তু তা বলে বছর পনেরোর বৈভবের ক্রিকেট দেখে ক্যারিবিয়ান ক্রিকেটার প্রভাবিত হবেন না, সেটা কি হয়? অনেকের যেমন মনে হচ্ছে এক বছরের মধ্যে ভারতীয় দলেও চলে আসতে পারে এই তরুণ প্রতিভা। হয়তো তাঁরও তেমনই মনে হচ্ছে। রাজস্থান রয়্যালসের কিশোর ওপেনার গত আইপিএল থেকেই যেরকম ভয়ডরহীন ক্রিকেট খেলছে, তা দেখে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটার বিশপও। এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ও মানসিকভাবে এবং চারিত্রিক দিক থেকে খুবই শক্তপোক্ত। কারণ ও বিশ্বের সেরা অনেক বোলারদের সামলাচ্ছে। বুমরাহকে যেভাবে খেলল, তা অসাধারণ। অর্থাৎ বিশ্বের সেরা বোলারদের মুখোমুখি হওয়ার জন্য যে মানসিক গঠনের দরকার, তা ওর রয়েছে। টেকনিক্যালিও বৈভব অনন্য। ওর ব্যাটের সুইং অনেকটা বেসবলের মতো।”

Advertisement

এরপরেই বৈভবের দুর্বলতা নিয়ে কথা বলেন ক্রিকেট বিশ্লেষক বিশপ। “ওর দুর্বলতা ঠিক কোথায়, তা বলা খুব কঠিন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবং সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাক অফ দ্য লেংথ ডেলিভারিতে আউট হয়েছিল। ওই ডেলিভারি কিছুটা হলেও সমস্যায় ফেলে ওকে। কিন্তু যদি সেটা নিখুঁত না হয়, তাহলে সেই বল অনায়সে মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারে।” বললেন বিশপ। অর্থাৎ সূর্যবংশীর ব্যাটিং টেকনিকে কিছু দুর্বলতা থাকলেও তার আগ্রাসী ও পালটা আক্রমণের ক্ষমতা অনেক সময় সেই সীমাবদ্ধতাগুলোকে ঢেকে দেয়। সে কথাই বোঝাতে চেয়েছেন প্রাক্তন ক্রিকেটার। বিশপের মতে, এই আগ্রাসী মানসিকতাই বৈভবকে আরও বিপজ্জনক করে তুলেছে। কারণ ভুল বল পেলে তার সদ্ব্যবহার করে সে।

Advertisement

আইপিএল ইতিহাসের দ্রুততম ক্রিকেটার হিসাবে এক মরশুমে ৪০০ রান (৯ ইনিংসে) করার কৃতিত্বও অর্জন করেছে সে। তাও আবার অবিশ্বাস্য স্ট্রাইক রেটে। ২৩৮.১০। উল্লেখ্য, চলতি বছরেই ভারতীয় দলে অনেকেই বৈভবকে দেখতে চাইছেন অনেকে। এমনকী ১৫ বছরের বিস্ময় প্রতিভাকে নিয়ে ইতিমধ্যে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বিসিসিআই। সম্ভবত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মেন ইন ব্লু-দের সঙ্গে দেখা যাবে বৈভবকে। আর যদি সেটা হয়, তাহলে শচীন তেণ্ডুলকরকে ছাপিয়ে ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নজির গড়বে বৈভব। উল্লেখ্য, শুক্রবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। সেখানে অজি পেসার মিচেল স্টার্ক বনাম বৈভবের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে ক্রিকেট মহল। তার আগেই বিস্ময় প্রতিভার দুর্বলতা নিয়ে তোলপাড় ক্রিকেট মহল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.