Manish Pandey

আইপিএলের সেরা ক্যাচের দাবিদার? উড়ন্ত মণীশে হতবাক কোহলিরা

আইপিএলে আরও একবার দেখা গেল অবিশ্বাস্য এক ক্যাচ। কেকেআর হারলেও নিজের ফিল্ডিং দক্ষতায় সকলের নজর কেড়ে নিলেন মণীশ পাণ্ডে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৩:৩২

options
link
আইপিএলের সেরা ক্যাচের দাবিদার? উড়ন্ত মণীশে হতবাক কোহলিরা
অবিশ্বাস্য ক্যাচ মণীশ পাণ্ডের। ছবি এক্স।

আইপিএলে আরও একবার দেখা গেল অবিশ্বাস্য এক ক্যাচ। কেকেআর হারলেও নিজের ফিল্ডিং দক্ষতায় সকলের নজর কেড়ে নিলেন মণীশ পাণ্ডে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাটার টিম ডেভিডের দুর্দান্ত এক ক্যাচ তালুবন্দি করে সকলকে চমকে দেন তিনি। অনেকের মতে, এবারের আইপিএলের সেরা ক্যাচের তালিকায় জায়গা করে নিতেই পারে এই প্রচেষ্টা।

Advertisement

আরসিবি’র ইনিংসের ১৮তম ওভারের ঘটনা। কার্তিক ত্যাগীর বলে পয়েন্ট অঞ্চলের পাশ দিয়ে চার মারতে চেয়েছিলেন ডেভিড। সেই দিনে জোরে শটও হাঁকিয়েছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যে বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতে তালুবন্দি করেন মণীশ। ঘটনাটি এতটাই দ্রুত ঘটে যে, প্রথমে কেউ বুঝতেই পারেননি ক্যাচটি সত্যিই নিয়েছেন মণীশ। রিপ্লেতে দেখা যায়, মাটিতে ড্রপ পড়ার ঠিক আগে অসাধারণ দক্ষতায় বলটি ধরে ফেলেছেন ৩৬ বছরের নাইট তারকা।

Advertisement

ক্যাচটি দেখে হতবাক হয়ে যান ক্রিকেটাররাও। ডেভিড হতাশ হয়ে দাঁড়িয়ে পড়েন। অবাক হয়ে যান ত্যাগীও। বিরাট কোহলির মুখেও ধরা পড়ে বিস্ময়। নন-স্ট্রাইকার এন্ডে হাঁ করে দাঁড়িয়ে রিপ্লে দেখতে থাকেন তিনি। দুই দলের ডাগআউটে তখন একই ছবি। ক্রুণাল পাণ্ডিয়া ও ভেঙ্কটেশ আইয়ার-সহ সকলেই করতালি দিয়ে মণীশের প্রশংসা করেন। ম্যাচের পর কোহলি এগিয়ে এগিয়ে আলিঙ্গন করেন মণীশকে। 

তবে এই অসাধারণ ক্যাচও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেনি কলকাতা নাইট রাইডার্সকে। ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোহলির অপরাজিত ১০৫ রানের ইনিংসে ভর করে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা। অন্য দিকে হারের ফলে কেকেআরের প্লেঅফের রাস্তা আরও কঠিন হয়ে গেল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.