Virat Kohli

প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ইতিহাস, জোড়া নজির গড়েও বিনয়ী কোহলি

কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে গিয়েছেন। তবে এখনও রানের খিদে তাঁর এতটুকু কমেনি। ১৯তম আইপিএল খেলতে নেমেও একের পর এক নজির গড়ে চলেছেন বিরাট কোহলি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ০০:৫২

options
link
প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ইতিহাস, জোড়া নজির গড়েও বিনয়ী কোহলি
অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছেন বিরাট। ছবি: সংগৃহীত।

কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে গিয়েছেন। তবে এখনও রানের খিদে তাঁর এতটুকু কমেনি। ১৯তম আইপিএল খেলতে নেমেও একের পর এক নজির গড়ে চলেছেন বিরাট কোহলি। শুক্রবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমে আরসিবিকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে তাঁর ৮১ রানের দুর্দান্ত ইনিংস। ম্যাচের সেরাও হয়েছেন। সেই সঙ্গে আইপিএলে গড়েছেন জোড়া নজির।

Advertisement

চলতি আইপিএলের মাঝের সময়টা ভালো যাচ্ছিল না বিরাটের। গোড়ালির সমস্যার কারণে একটা ম্যাচের প্রথম একাদশ থেকে বাদ পড়েন। তারপর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর ৩৮ বলে ৫০ রানের ইনিংস দেখে নিন্দুকরা বলেছিল, ফেরারি চালানোর মতো পিচে অটো চালিয়েছেন। ক্রিকেটবোদ্ধাদের অনেকেই বলেছিলেন, মন্থর গতিতে খেলা বিরাটকে রিটায়ার্ড আউট করানো উচিত ছিল আরসিবির। সমালোচনার ঝড় বয়ে যাওয়া সত্ত্বেও নিজের কাজে অবিচল থেকেছে আরসিবিকে একের পর ম্যাচ জিতিয়েছেন বিরাট।

Advertisement

আইপিএলের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসাবে দু’টি নজির শুক্রবার গড়ে ফেলেছেন বিরাট। এদিন কাগিসো রাবাডার বলে চার মারেন তিনি। তাতেই লেখা হয়ে যায় নতুন ইতিহাস। আইপিএলের একমাত্র ক্রিকেটার হিসাবে ৮০০ বা তার বেশি বাউন্ডারি মারার নজির গড়লেন তিনি। এখানেই শেষ নয়। নির্দিষ্ট একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৩০০ বা তার বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডও এখন বিরাটের দখলে। উল্লেখ্য, গত ১৯ বছর ধরে আরসিবির জার্সিতে খেলেছেন বিরাট।

Advertisement

জোড়া নজির গড়ার রাতেও কিং কোহলি বলছেন সতীর্থদের কথা। নিজে কোনও কৃতিত্বই নিতে চাননি সেভাবে। বরং উল্লেখ করলেন দেবদত্ত পাড়িক্কলের নাম। বোলারদেরও ভূয়সী প্রশংসা করলেন। এদিনের ৮১ রানের ইনিংস খেলে অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছেন বিরাট। তাঁর প্রিয় আরসিবিও রয়েছে দারুণ ছন্দে। গতবারর চ্যাম্পিয়ন দল আপাতত পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সাতটা ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতেছেন রজত পাতিদাররা। দলকে নিয়ে আত্মবিশ্বাসী বিরাটও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.