IPL 2026

‘আমিও তো ছোট’, ১৫ বছরের বৈভবের হাতে কমলা টুপি তুলে দিয়ে বলছেন ‘দাদা’ যশস্বী

সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক যশস্বীকে জিজ্ঞেস করেন, "বৈভবের সঙ্গে ওপেন করতে নেমে বুড়ো হয়ে গিয়েছেন?" রাতারাতি 'দাদা'র মর্যাদা পেয়ে আর কী বললেন যশস্বী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৫:০৭

options
link
‘আমিও তো ছোট’, ১৫ বছরের বৈভবের হাতে কমলা টুপি তুলে দিয়ে বলছেন ‘দাদা’ যশস্বী
বৈভবকে কমলা টুপি তুলে দিচ্ছেন যশস্বী।

পাঞ্জাব কিংসের দেওয়া ২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করে দুর্দান্ত জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। গোলাপি বাহিনীর সাজঘরে উচ্ছ্বাসের ঢেউ। সেই আনন্দের মাঝেই ধরা পড়ল এক আবেগঘন দৃশ্য। ১৫ বছরের ওপেনার বৈভব সূর্যবংশীর হাতে অরেঞ্জ ক্যাপ তুলে দিলেন ২৪ বছরের যশস্বী জয়সওয়াল।

Advertisement

এর পর সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক যশস্বীকে জিজ্ঞেস করেন, “বৈভবের সঙ্গে ওপেন করতে নেমে বুড়ো হয়ে গিয়েছেন?” রাতারাতি ‘দাদা’র মর্যাদা পেয়ে বাঁহাতি তারকার জবাব, “আমিও তো ছোট। বড় হইনি। এখনও খুবই তরুণ।” এরপর তাঁর ওপেনিং সঙ্গী বৈভবকে (Vaibhav Sooryavanshi) নিয়ে যশস্বীর সংযোজন, “ও খুবই ছোট। আসলে এ নিয়ে কী বলব বুঝতে পারছি না।” তবে এটা যে নতুন এক অভিজ্ঞতা, সে কথাও স্বীকার করে নিয়েছেন। উল্লেখ্য, ৯ ম্যাচে ৪০০ রান করে এই মুহূর্তে কমলা টুপি বৈভবের মাথায়। আপাতত তার নামের পাশে ২টি হাফসেঞ্চুরি এবং ১টি সেঞ্চুরি। গড় ৪৪.৪৪। স্ট্রাইক রেট অবিশ্বাস্য – ২৩৮.০৯। ৮ ম্যাচে ৩৮০ রান করে দ্বিতীয় অভিষেক শর্মা। 

Advertisement

৯ ম্যাচে ৪০০ রান করে এই মুহূর্তে কমলা টুপি বৈভবের মাথায়। আপাতত তার নামের পাশে ২টি হাফসেঞ্চুরি এবং ১টি সেঞ্চুরি। গড় ৪৪.৪৪। স্ট্রাইক রেট অবিশ্বাস্য – ২৩৮.০৯।

সতীর্থ বৈভবের প্রশংসায় পঞ্চমুখ রাজস্থান ওপেনার। যশস্বী বলেন, “ওর সঙ্গে ব্যাটিং করে দারুণ লেগেছে। ও যেভাবে ব্যাট করছে, তা অন্য প্রান্ত থেকে উপভোগ করি।” ম্যাচের শুরুতেই ঝড় তুলেছিলেন ১৫ বছরের বিস্ময় কিশোর। অভিজ্ঞ অর্শদীপ সিংয়ের উপর প্রথম থেকেই ‘নির্দয়’ ছিল সে। এরপর লকি ফার্গুসনকেও ছাড় দেয়নি। তবে শেষ পর্যন্ত  ১৬ বলে ৪৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে লং অনে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। বৈভবের ইনিংসে ছিল ৩টি চার, ৫টি ছক্কা।

Advertisement

বৈভবের বিদায়ের পর দায়িত্ব নেন যশস্বী। ২৭ বলে ৫১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। বলেন, “আমরা জানতাম এই উইকেটে রান রয়েছে। তাই শুরু থেকেই ইতিবাচক থাকতে চেয়েছিলাম। বল যদি রেঞ্জে আসে, আক্রমণ করব – এটাই পরিকল্পনা ছিল।” এই ম্যাচে আবারও আলোচনায় উঠে আসে জয়সওয়াল-সূর্যবংশী জুটি। চলতি আইপিএলে তাঁদের জুটিতে ইতিমধ্যেই ৯ ইনিংসে ৪৫১ রান উঠেছে। তবে মাঝের ওভারে ম্যাচ কিছুটা ঘুরে যায়। যুজবেন্দ্র চাহালের স্পিনে ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং লাইনআপ। কিন্তু শেষদিকে ডোনোভান ফেরেইরা ও শুভম দুবে মাত্র ৩২ বলে ৭৭ রানের অপরাজিত জুটি গড়ে রাজস্থানকে জেতান। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে রাজস্থান রয়্যালস। প্লে-অফের দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল তারা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.