রোহিত-দ্রাবিড় জুটিতে ভরসা রাখছেন ইরফান পাঠান

আইপিএলে পাঠানের ফেভারিট কোন দল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২২, ১৬:৩১

options
link
রোহিত-দ্রাবিড় জুটিতে ভরসা রাখছেন ইরফান পাঠান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিডের জেরে এখন খেলাধুলোয় অতি পরিচিত শব্দ বায়ো-বাবল। ঘরোয়া ক্রিকেট হোক বা ফুটবল লিগ। দীর্ঘ দু’বছর স্বাদহীন খেলা উদযাপন করছে কলকাতা ময়দান। এক মাস আগে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচ কিছুটা প্রাণ ফিরিয়ে দিয়েছিল শহরকে। সোমবার ফের একবার উন্মাদনায় মাতল কলকাতা ময়দান। মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club) তাঁবুর সেজে ওঠা থেকে শুরু করে গ‌্যালারি ভর্তি সমর্থক ও দর্শকদের চিৎকার ফিরল ময়দানে। না সোমবার কোনও ম্যাচ অনুষ্ঠিত হয়নি মহামেডান ক্লাবে। একটা অনুষ্ঠান ছিল। কিন্তু পুরো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Patha)। সোমবার তাঁকে ঘিরেই মেতেছিল ময়দান।

Advertisement

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারকে আগেই ব্র্যান্ড আম্বাসাডার হিসাবে ঘোষণা করেছিল মহামেডান স্পোর্টিং। এই ভূমিকায় আগে কাজ শুরু করে দিলেও সোমবার এই প্রথম মাঠে এসে সমর্থকদের সঙ্গে জায়ান্ট স্ক্রিনে আই লিগের খেলা দেখলেন ইরফান। করলেন সাংবাদিক সম্মেলনও। ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যত নিয়ে বলে গেলেন একাধিক কথা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: IPL 2022: কেমন হতে পারে ব্যাঙ্গালোরের প্রথম একাদশ, দলের শক্তি ও দুর্বলতা কী? একনজরে টিম প্রোফাইল]

রাহুল দ্রাবিড় (Rahul Dravid) -রোহিত শর্মা (Rohit Sharma) জুটিতে ভারতীয় ক্রিকেটে সূচনা হয়েছে নয়া যুগের। এই জুটিতেই দুটি বিশ্বকাপ খেলবে ভারত। ইরফান পাঠান বলে গেলেন, দ্রাবিড়-রোহিত জুটি আগামীতে ভরসা দেবে ভারতীয় ক্রিকেটকে। ইরফান বলেন, ‘‘দ্রাবিড় তো ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীনও কোনও প্রচার পায়নি। ক‌্যাপ্টেন হিসাবে ওর রেকর্ড কথা বলে। ওর অধিনায়কত্বে টানা ১৭টা ম্যাচ রান তাড়া করে জিতেছি আমরা। তবুও খুব একটা প্রচার পায়নি। কিন্তু কোচ হিসাবে ওর ভবিষ্যৎ আরও উজ্জ্বল। রোহিত-দ্রাবিড় জুটি এগিয়ে নিয়ে যাবে ভারতীয় দলকে। ওরাই ভরসা দিচ্ছে ভারতীয় ক্রিকেটকে।’’

Advertisement

অতীতে ভারতীয় দলে দ্রাবিড়ের অধিনায়কত্বে খেলেছেন ইরফান। দ্রাবিড়ে এতটা ভরসা কেন? পাঠান বলেন, ‘‘দ্রাবিড় সবাইকে এক নজরে দেখে। ক্যাপ্টেন হিসেবে তাই করেছে। কোচ হিসাবেও তাই করছে। এনসিএ প্রধান হিসাবেও তাই করেছে।’’

সামনেই আইপিএল। ইরফান পাঠানকে আইপিএল থেকে শুরু করে বিভিন্ন খেলায় ধারাভাষ্য দিতে দেখা যায়। আপনার চোখে এবারের আইপিএলে ফেভারিট কে? পাঠান বলছিলেন, ‘‘এবারের আইপিএলে ফেভারিট বলে কেউ নেই। নিলাম দেখে অনেক দলই ভাল মনে হচ্ছিল। কিন্তু সব দল নতুন। মাঠে না নামা পর্যন্ত কে ভাল করবে এ বছর বলা মুশকিল। তবে কেকেআর, চেন্নাই, মুম্বই নিজেদের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবে। যা নিলাম দেখেই বোঝা গেছে।’’

কলকাতায় ইরফান এসেছেন একাধিকবার। এবার নতুন ভূমিকায় এসেছেন। তবে ক্রিকেটার হিসাবেই তাঁর সব থেকে ভাল স্মৃতি রয়েছে কলকাতার সঙ্গে। বলছিলেন, ‘‘দক্ষিণ আফ্রিকা-ভারত টেস্ট ম্যাচটা এখনও মনে পড়ে। ওই ম্যাচটায় আমরা দারুণ জয় পেয়েছিলাম। কলকাতার অন্যতম সেরা স্মৃতি। একই সঙ্গে বলব আইপিএলে আমার ভাই ইউসুফ পাঠানের একটি ইনিংসের কথা কেকেআরের বিরুদ্ধে। এই দুটোই সেরা স্মৃতি। বাকি অনেক কিছু আজ মনে পড়ে যাচ্ছে।’’

সোমবার মহামেডান ক্লাবের অনুষ্ঠানে ইরফান ছাড়াও হাজির হয়েছিলেন আইপিএলে কেকেআরকে চ্যাম্পিয়ন করা প্রাক্তন ক্রিকেটার মনবিন্দর বিসলা। হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রিকেটার মনোজ তিওয়ারিও। অন্যদিকে, সোমবার যে ম্যাচ উপভোগ করলেন ইরফান, আইলিগের সেই ম্যাচে কেঁকড়ে এফসি-র বিরুদ্ধে ১-০ গোলে জিতল মহামেডান স্পোর্টিং ক্লাব।

[আরও পড়ুন: ‘সমালোচকদের জবাব দিতে চাই’, আইপিএল শুরুর আগে হুঙ্কার রাসেলের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.