Arshdeep Singh

‘ওকে ভালো করে খেতে দাও, ও খুব দুর্বল…’, কাকে এ কথা বললেন অর্শদীপ? ভাইরাল ভিডিও

বল হাতে তিনি সিংহের গর্জন করেন। কিন্তু মাঠের বাইরে তিনি বেশ মজাদার মানুষ। হাসি-ঠাট্টায় ড্রেসিংরুমের পরিবেশও হালকা রাখতে সাহায্য করেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ১৪:০০

options
link
‘ওকে ভালো করে খেতে দাও, ও খুব দুর্বল…’, কাকে এ কথা বললেন অর্শদীপ? ভাইরাল ভিডিও
অর্শদীপ সিং। ফাইল ছবি।

বল হাতে তিনি সিংহের গর্জন করেন। কিন্তু মাঠের বাইরে তিনি বেশ মজাদার মানুষ। হাসি-ঠাট্টায় ড্রেসিংরুমের পরিবেশও হালকা রাখতে সাহায্য করেন তিনি। নয়াদিল্লিতে ঝকঝকে মঞ্চে যখন ‘নমন অ্যাওয়ার্ডস’ জমে উঠেছে, তখন হঠাৎই এক টুকরো হাসির খোরাক এনে দিলেন ভারতীয় পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh)।

Advertisement

বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়মমতোই চলছিল। এমন সময় এক নেপালি ভক্ত নিজের হাতে আঁকা অর্শদীপের একটা পোর্ট্রেট নিয়ে হাজির। বাঁহাতি পেসারকে দেখে অনুরোধ করেন, ‘অটোগ্রাফ চাই!’ অর্শদীপও সই করতে যান। কিন্তু ছবিটার দিকে তাকাতেই তাঁর ভেতরের ‘স্ট্যান্ড-আপ কমেডিয়ান’ জেগে উঠল! ভাইরাল ভিডিওয় দেখা গেল, অর্শদীপ ওই সমর্থককে বলেন, “ইসে খানা-বানা খিলাও, থোড়া বড়া করো, কাফি কমজোর লাগ রাহা হ্যায় যে!” (একে একটু ভালো করে খাওয়াও, বড় করো। দেখে তো একেবারে দুর্বল মনে হচ্ছে!)

Advertisement

অর্শদীপের মুখে এমন কথা শুনে চারপাশে তখন হাসির বন্যা। উল্লেখ্য, বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। সুনীল গাভাসকর যেমন ছিলেন, তেমনই ছিলেন তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। পুরুষ-মহিলার বয়সভিত্তিক পর্যায়ে চারটি দল ছিল, সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল। পুরস্কৃত হন রাহুল দ্রাবিড় থেকে মিতালি রাজ। বর্ষসেরা পুরস্কার পেয়েছিলেন শুভমান গিল, স্মৃতি মন্ধানা।

Advertisement

সেই অনুষ্ঠানে সাফল্যের রহস্য জানাতে গিয়ে অর্শদীপ বলেন, “২০২৪ সালে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর হার্দিক ভাই-সহ দলের বেশ কয়েকজন ক্রিকেটার বলেছিলেন, আগামী ১০ বছরে আমাদের অন্তত পাঁচটি শিরোপা জিততে হবে। সেটাই আমাদের প্রধান লক্ষ্য হয়ে ওঠে। আমরা নির্দিষ্ট পথে অবিচল থেকেছি। নিজেদের খেলার উপর পূর্ণ আস্থা রেখেছি।”

উল্লেখ্য, টি-টোয়েন্টি সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। মোট ৯টি উইকেট পেয়েছেন। বেশ কিছুক্ষেত্রে রানও বিলিয়েছেন। তবে দল যখন চ্যাম্পিয়ন হয়েছে, তখন পরিসংখ্যান নেহাতই গৌণ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.