Advertisement
Advertisement
West Bengal Assembly Election

হাতিয়ার আর জি কর আবেগ, পানিহাটি থেকে বিজেপির টিকিটে ভোটের ময়দানে অভয়ার মা!

একাংশের দাবি, ভোটের ময়দানে নিজেদের আসন নিশ্চিত করতে আর জি কর আবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ২১:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ২১:০০

options
link
হাতিয়ার আর জি কর আবেগ, পানিহাটি থেকে বিজেপির টিকিটে ভোটের ময়দানে অভয়ার মা! zoom
পানিহাটি থেকে বিজেপির টিকিটে ভোটের ময়দানে অভয়ার মা!

বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা (BJP Candidate List) প্রকাশিত হওয়ার আগে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, জল্পনা সত্যি করে পানিহাটি আসনে পদ্মশিবিরের প্রার্থী হতে চলেছেন অভয়ার মা। একাংশের দাবি, পানিহাটি আসন নিশ্চিত করতে আর জি কর আবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি। গুঞ্জনের মাঝে মুখ খুললেন অভয়ার মা। তিনি স্পষ্টভাষায় জানিয়েছেন, মেয়ের সুবিচার ছিনিয়ে আনতে বিজেপির হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নির্বাচনের ময়দানে নামতে চলেছে অভয়ার পরিবার? দীর্ঘদিন ধরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। কারণ, বিরোধী দলনেতার সঙ্গে তাঁদের যোগাযোগের বিষয়টা সকলেরই জানা। দিন কয়েক আগে বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাঁদের বাড়িতে যেতেই সেই জল্পনা জোরাল হয়েছিল। তবে সাক্ষাতের পরই অভয়ার বাবা-মা স্পষ্ট জানিয়ে দেন, রাজনীতিতে আসার প্রশ্নই নেই, তাঁদের একমাত্র লক্ষ্য ন্যায়বিচার। অভয়ার বাবার কথায়, অর্জুন সিং সৌজন্য সাক্ষাৎ করতেই তাঁদের বাড়িতে গিয়েছিলেন। সামনে নির্বাচন (West Bengal Assembly Election) থাকলেও তাঁদের কাছে কোনও ভোটে দাঁড়ানোর আবেদন করা হয়নি।

Advertisement

পানিহাটি এলাকা দীর্ঘদিন ধরেই তৃণমূলের গড় হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে বিদায়ী কাউন্সিলরের ছেলেকে টিকিট দিয়েছে তৃণমূল। তাঁর জয় এক প্রকার নিশ্চিত। এলাকাবাসীর আবেগকে অস্ত্র করে সেই আসন নিজেদের হেফাজতে নিতেই অভয়ার মাকে প্রার্থী করার সিদ্ধান্ত বিজেপির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

কিন্তু বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে এল নয়া তথ্য। শোনা যাচ্ছে, ছাব্বিশে বিজেপির হয়ে ভোটের (West Bengal Assembly Election) লড়াইয়ে নামতে চলেছেন অভয়ার মা। সম্ভবত পানিহাটি আসনের প্রার্থী হবেন তিনি। পানিহাটি এলাকা দীর্ঘদিন ধরেই তৃণমূলের গড় হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে টিকিট দিয়েছে তৃণমূল। তাঁর জয় একপ্রকার নিশ্চিত। এলাকাবাসীর আবেগকে অস্ত্র করে সেই আসন নিজেদের হেফাজতে নিতেই অভয়ার মাকে প্রার্থী করার সিদ্ধান্ত বিজেপির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে এই মাস্টারস্ট্রোক আদৌ কতটা সফল হবে, তা জানা যাবে ৪ মে।  

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.