Ishan Kishan

পাকিস্তানের বিপক্ষে বিধ্বংসী ইনিংসের পুরস্কার! আইসিসি র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ উঠলেন ঈশান

আন্তর্জাতিক ক্রিকেটে রাজার মতো প্রত্যাবর্তন হয়েছে তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ব্যাট থেকে আগুন ঝরছে। অবাধ্য, উচ্ছৃঙ্খল! কত বিশেষণই না জুড়েছিল তাঁর নামের সঙ্গে। পাকিস্তানের বিপক্ষে তাঁর ৪০ বলে ৭৭ রানের ইনিংসের কথা এখনও সবার মুখে মুখে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ২০:৫০

options
link
পাকিস্তানের বিপক্ষে বিধ্বংসী ইনিংসের পুরস্কার! আইসিসি র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ উঠলেন ঈশান
মারমুখী ঈশান কিষান। ফাইল ছবি।

আন্তর্জাতিক ক্রিকেটে রাজার মতো প্রত্যাবর্তন হয়েছে তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ব্যাট থেকে আগুন ঝরছে। অবাধ্য, উচ্ছৃঙ্খল! কত বিশেষণই না জুড়েছিল তাঁর নামের সঙ্গে। পাকিস্তানের বিপক্ষে তাঁর ৪০ বলে ৭৭ রানের ইনিংসের কথা এখনও সবার মুখে মুখে। এবার দুরন্ত ফর্মে থাকার পুরস্কার পেলেন হাতেনাতে। আইসিসি’র ক্রমতালিকায় প্রথম দশে জায়গা করে নিলেন টিম ইন্ডিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটার।

Advertisement

সম্প্রতি আইসিসি যে র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে, সেখানে প্রথম ১৭ ধাপ উঠে প্রথম দশে উঠে এসেছেন ঈশান কিষান (Ishan Kishan)। তাঁর রেটিং পয়েন্ট ৭৩২। টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’টি হাফসেঞ্চুরি পেয়েছেন তিনি। তবে দুর্ভাগ্যজনকভাবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আউট হতে হয় তাঁকে। থাই প্যাড এবং কনুইয়ে লেগে বল উইকেট ভেঙে দেয়। ৭ বলে ১৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয় তাঁকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গোল্ডেন ডাক দিয়ে বিশ্বকাপ শুরু করা অভিষেক শর্মা ৮৯১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। ৮০৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ফিল সল্ট। তিন ধাপ উপরে উঠে তৃতীয় স্থানে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা। ক্যান্ডিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। এটা তারই পুরস্কার। চতুর্থ, সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছেন যথাক্রমে তিলক বর্মা, সূর্যকুমার যাদব এবং ঈশান কিষান।

Advertisement

এর বাইরেও আরও এক ক্রিকেটারের উত্থান হয়েছে। দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন ২২ ধাপ উঠে চলে এসেছেন একাদশ স্থানে। ছ’ধাপ উঠে ১৫ নম্বরে এইডেন মার্করাম। অন্যদিকে, বোলারদের তালিকায় শীর্ষে রইলেন টিম ইন্ডিয়ার রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রশিদ খান। তিনি একধাপ উঠেছেন। ব্রাড ইভান্স জায়গা করে নিয়েছেন পঞ্চম স্থানে। তবে উল্লেখযোগ্যভাবে আর কোনও ভারতীয় বোলার প্রথম দশে নেই। অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং রয়েছেন যথাক্রমে ১৪, ১৫ ও ১৬ নম্বরে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.