Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

দুই ছেলে দুই দলে, কাকে সমর্থন করবে ভেবে কূল পাচ্ছেন না ভারতের কোচের মা

দুই দল সুপার এইটের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে রবিবার। এতেই ধর্মসংকটে পরিবার। কাকে সমর্থন করবেন, তা ভেবে কূল পাচ্ছেন তাঁরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১৯:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১৯:৫৩

options
link
দুই ছেলে দুই দলে, কাকে সমর্থন করবে ভেবে কূল পাচ্ছেন না ভারতের কোচের মা zoom
টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। প্রতীকী ছবি।

দুই ভাই-ই দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার। খেলেছেন দেশের হয়ে। নানান সুখ-দুঃখের সাথী তাঁরা। মর্নি ও অ্যালবি মর্কেল। দুই ভাইয়ের কর্মক্ষেত্র এখন দুই দেশে। মর্নি ভারতের বোলিং কোচ। অ্যালবি প্রোটিয়া দলের মেন্টর। এবার দুই দল সুপার এইটের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে রবিবার। এতেই ধর্মসংকটে মর্কেল পরিবার। কাকে সমর্থন করবেন, তা ভেবে কূল পাচ্ছেন না তাঁদের মা, মারিয়ানা মর্কেল।

বুধবার সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে ৬ উইকেটে অনায়াস জয় পেয়েছে এইডেন মার্করামের দল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচের আগে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বড় ছেলে অ্যালবি বলেন, “এখন আমাদের মধ্যে কথা হচ্ছে না। তবে আমার মনে হয় আমাদের থেকে বেশি চিন্তায় রয়েছেন মা। ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কাকে সমর্থন করবেন, তা বুঝে উঠতে পারছেন না তিনি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাছাড়াও আইপিএল-কে কৃতিত্ব দিয়ে তাঁর মন্তব্য, “আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছে। ভারতের মাটিতে আইপিএল খেলে তারা। তাই এখানকার পরিবেশ সম্পর্কে ওরা জানে। এটা আমাদের বাড়তি সুবিধা। চাপ সামলে কীভাবে ভালো খেলতে হয়, তা আমরা জানি। তবে সুপার এইটে চাপ থাকবেই। তবে সেই চাপ আমরা সামলাতে পারব বলেই আশা করছি।”

নিজের দায়িত্ব সম্পর্কে তাঁর সংযোজন, “এই দায়িত্ব বেশ মজার। তবে সারাদিন বেশ পরিশ্রম করতে হয়। বিপক্ষ দল সম্পর্কে অনেক তথ্য জানতে হচ্ছে। সেই কারণেই তো পরামর্শ দিতে পারছি। আশা করি, দলের জয়ে ভূমিকা রয়েছে আমার।” এর মধ্যে অবশ্য জানা গিয়েছে, মা মারিয়ানা অনেকটাই ঝুঁকে রয়েছেন অ্যালবির দিকে। কারণটা নিজের দেশ দক্ষিণ আফ্রিকার পরামর্শদাতা তিনি। তাই হয়তো তাঁর সমর্থন থাকবে না ছোট ছেলে মর্নির দিকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.