Jason Gillespie

লক্ষ লক্ষ টাকা বকেয়া, পাক বোর্ডের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ বাবরদের প্রাক্তন কোচের!

এক বছরও কোচিং করাতে পারেননি পাকিস্তানে। বাবর আজমদের সামলাতে গিয়ে মানসিকভাবেও খানিকটা ধাক্কা খেয়েছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৬:২৮

options
link
লক্ষ লক্ষ টাকা বকেয়া, পাক বোর্ডের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ বাবরদের প্রাক্তন কোচের!
ফাইল ছবি।

এক বছরও কোচিং করাতে পারেননি পাকিস্তানে। বাবর আজমদের সামলাতে গিয়ে মানসিকভাবেও খানিকটা ধাক্কা খেয়েছিলেন। এবার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জেসন গিলেসপি (Jason Gillespie)। সঙ্গে জানালেন, পাক বোর্ডের (PCB) থেকে এখনও অন্তত তিন লক্ষ টাকা পাওনা রয়েছে তাঁর। শুধু তাই নয়, তাঁকে পিঠে ছুরি মারা হয়েছে বলেও জানিয়েছেন প্রাক্তন অজি তারকা।

Advertisement

২০২৪ সালের ডিসেম্বরে টেস্ট দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জেসন গিলেসপি। এক বছরও বাবরদের কোচিং করাতে পারেননি। জানা গিয়েছিল, পাক বোর্ডের কর্মকর্তাদের অযথা হস্তক্ষেপে বিরক্ত হয়ে ইস্তফা দিতে বাধ্য হন তিনি। আর ইস্তফা দিয়ে বলেছিলেন, “যে কাজের জন্য আমাকে আনা হয়েছিল, সেই কাজটা এত হতাশাজনক নয়।” ইস্তফার পরই গিলেসপি দাবি করেছিলেন পিসিবি’র থেকে বেতন বকেয়া আছে। যদিও পাক বোর্ড থেকে এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। উলটে তাদের দাবি, অনৈতিক ভাবে চুক্তিভঙ্গ করেছেন খোদ গিলেসপিই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই তিক্ত অভিজ্ঞতার পর প্রায় দু’বছর কেটে গিয়েছে। কিন্তু গিলেসপি এখনও সেই বকেয়া অর্থ পাননি। তবে তিনি সম্ভবত পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। বলছেন, “আমার কেরিয়ারে কখনও কারোর সঙ্গে আপোস করিনি। পাকিস্তানের কোচিং করাতে গিয়ে সেই আদর্শ থেকে সরে আসব কেন? পিসিবির থেকে এখনও অন্তত হাজার ডলার পাওনা আছে আমার। কিন্তু সেটা পাওয়ার জন্য অন্যদের হ্যাঁ-তে হ্যাঁ মেলাতে পারব না।” গিলেসপি মনে করিয়ে দিয়েছেন, চুপচাপ বসে থেকে মাইনে নিতে পারতেন তিনি। কিন্তু সেটা করেননি।

Advertisement

পাক দলের কোচ থাকাকালীন তাঁকে মানসিক নির্যাতন সহ্য করতে হয়েছে বলেও জানান গিলেসপি। বলেন, “নির্বাচক প্রধানের পদে বসার পর থেকেই আমার বিরুদ্ধে কুকথা রটাতে শুরু করেছিল আকিব জাভেদ। অন্যদের থেকে সেকথা জানতে পারি। বিষয়টা এবার সহ্যের বাইরে চলে যাচ্ছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে আমি আইনি পথে হাঁটতে বাধ্য হব।” যদিও পাক বোর্ড দাবি করছে, গিলেসপিই চুক্তি ভেঙেছেন। তিনি নোটিস পিরিয়ডে কাজ করেননি বলে অর্থ পাননি। গিলেসপি সমস্ত জেনেশুনেই সই করেছেন বলেও দাবি পাক বোর্ডের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.