সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকের হয়ে খেলছেন জোফ্রা আর্চার (Jofra Archer)। এই পর্যন্ত পড়ার পরে অনেকেই অবাক হয়ে যেতে পারেন। ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার কীভাবে কর্নাটক দলের হয়ে খেলেন?
কাউন্টি দল সাসেক্স এদেশে ১০ দিনের প্রি সিজনে এসেছে। আর্চার নিজে সাসেক্সের ক্রিকেটার। কিন্তু প্রস্তুতি ম্যাচে কর্নাটক দলে পরিবর্ত হিসেবে খেলেন ইংল্যান্ডের তারকা পেসার। কর্নাটক দলে অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ২৩ ক্রিকেটারদের ভিড়। সেই দলের হয়েই নিজের কাউন্টি ক্লাব সাসেক্সের বিরুদ্ধে নামেন আর্চার।
দুদিনের প্রস্তুতি ম্যাচে প্রথম দিন বল করেননি আর্চার। দ্বিতীয় দিন বল করেন তিনি। সাসেক্সের দুই সতীর্থকে আউট করেন ইংল্যান্ডের এই তারকা পেসার। ১২ মাস প্রতিযোগিতা মূলক ক্রিকেট খেলেননি আর্চার। কিন্তু ম্যাচে তাঁকে বেশ ছন্দে বল করতে দেখা গিয়েছে। উল্লেখ্য, বেঙ্গালুরুতে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা সাসেক্সের।
[আরও পড়ুন: বিজেপিতে ‘ঘর ওয়াপসি’ অর্জুনের, গেরুয়া শিবিরে দিব্যেন্দু অধিকারী]
Wicket – Alsop out lbw, b Archer
AdvertisementThe KSCA XI’s newest addition looks like a decent player tbf. 😅 pic.twitter.com/KXOTr6AgRI
Advertisement— Sussex Cricket (@SussexCCC) March 15, 2024
এবারের নিলামের আগে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স রিলিজ করে দেয় আর্চারকে। গতবারের আইপিএলে একসময়ে সবাই ধরেই নিয়েছিলেন আর্চার মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করবেন। কিন্তু কনুইয়ের চোট তাঁর পারফরম্যান্সের উপরে প্রভাব ফেলে। শেষ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ছেড়েই দেয়।
Jofra’s taken another wicket and broken the stump! 🚨 pic.twitter.com/9L7X2u4PEt
— Sussex Cricket (@SussexCCC) March 15, 2024
[আরও পড়ুন: নতুন মরশুমে নতুন পরিচয়, নাম বদলাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের!]
সর্বশেষ খবর
-
নার্সের সামনে স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে সদ্যোজাতের আঙুল কাটল ওয়ার্ড বয়! চাঞ্চল্য মালদহে
-
‘আমার বায়ুমণ্ডল…’, জন্মদিনে শ্রীময়ীকে আদুরে শুভেচ্ছা জানিয়েও কেন সতর্ক করলেন কাঞ্চন?
-
বিশ্বকাপে ব্যর্থতাতেও নেতৃত্বে হরমনই, অলিম্পিকের ছক কষে ঘোষিত এশিয়াডে ভারতের মহিলা দল!
-
রক্ষাকবচ মামলায় হাই কোর্টে ধাক্কা অভিষেকের ‘বেপাত্তা’ আপ্তসহায়কের, খারিজ জরুরি শুনানির আর্জি
-
বুধবার থেকেই রাজ্যে চালু জি রাম জি, কারা সুবিধা পাবেন? মোট খরচ কত?